HomeScrollভুয়ো ভিডিও তৈরি করে পোস্ট করার অভিযোগে বেঙ্গালুরুতে গ্রেফতার হলেন ২৫ বছরের...
Karnataka

ভুয়ো ভিডিও তৈরি করে পোস্ট করার অভিযোগে বেঙ্গালুরুতে গ্রেফতার হলেন ২৫ বছরের এক যুবক

বেঙ্গালুরুতে দৈনিক মজুরির ভিত্তিতে পাইপ মিস্ত্রির কাজ করতেন তিনি। ভিডিওটি সামনে আসতেই তদন্ত শুরু করে পুলিশ।

ওয়েব ডেস্ক : ‘বিধানসভা উড়িয়ে দিয়েছি’—সোশ্যাল মিডিয়ায় এমনই দাবি করে বিপাকে পড়লেন এক যুবক। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে কর্নাটকের (Karnataka) বিধানসভা ভবন বিস্ফোরণের ভুয়ো ভিডিও তৈরি করে পোস্ট করার অভিযোগে বেঙ্গালুরুতে গ্রেফতার হলেন ২৫ বছরের এক যুবক। ধৃতের নাম হজরত আলি শোয়াইব। তিনি বিহারের আরারিয়া জেলার বাসিন্দা। বেঙ্গালুরুতে দৈনিক মজুরির ভিত্তিতে পাইপ মিস্ত্রির কাজ করতেন তিনি। ভিডিওটি সামনে আসতেই তদন্ত শুরু করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০ অক্টোবর একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। তাতে প্রথমে বিধানসভা ভবনের বাইরের দৃশ্য দেখানো হয়। পরে এআইয়ের সাহায্যে ভবনটির ভিতরে বিস্ফোরণের দৃশ্য তৈরি করা হয়। ভিডিওর সঙ্গে এমন একটি ক্যাপশনও দেওয়া হয়েছিল, যার অর্থ—বোমা মেরে বিধানসভা উড়িয়ে দেওয়া হয়েছে।

আরও খবর :  ‘প্রতিবাদের অধিকার সবার’, সিজেপির পাশে দাঁড়িয়ে কেন্দ্রকে ৫ প্রশ্ন আন্নামালাইয়ের! পালটা তোপ বিজেপির

বেঙ্গালুরু পুলিশের সোশ্যাল মিডিয়ায় নজরদারির সময় ভিডিওটি নজরে আসে। এরপর বিধানসভা ভবন থানায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়। সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ডিজিটাল তথ্য খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করেন তদন্তকারীরা। পরে তাঁকে গ্রেফতার করা হয়। কেন ওই ভিডিও তৈরি করা হয়েছিল এবং এর পিছনে অন্য কেউ জড়িত কি না, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এআই দিয়ে তৈরি ভুয়ো দৃশ্যকে বাস্তব ঘটনা বলে তুলে ধরলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়াতে পারে। সেই কারণেই ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখছেন তদন্তকারীরা।

[youtube-feed feed=1]
Read More

Latest News