HomeScrollরাইজিং স্টার্স এশিয়া কাপের দল ঘোষণা ভারতের, অধিনায়ক তিলক বর্মা! দলে বৈভব...
Rising Stars Asia Cup 2026

রাইজিং স্টার্স এশিয়া কাপের দল ঘোষণা ভারতের, অধিনায়ক তিলক বর্মা! দলে বৈভব সূর্যবংশী ও অভিষেক শর্মা

কাতারের দোহায় ১৯ নভেম্বর থেকে শুরু প্রতিযোগিতা। সহ-অধিনায়ক রজত পাটিদার, গ্রুপ পর্বেই মুখোমুখি ভারত এ ও পাকিস্তান এ।

ওয়েব ডেস্ক : রাইজিং স্টার্স এশিয়া কাপের (Rising Stars Asia Cup 2026) জন্য ১৫ সদস্যের ভারত এ দল ঘোষণা করল বিসিসিআই। আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিত হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এই প্রতিযোগিতা। ঘোষিত দলে জায়গা পেয়েছেন তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) এবং অভিষেক শর্মা (Abhishek Sharma)। দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে তিলক বর্মাকে। তাঁর ডেপুটি হিসেবে থাকছেন রজত পাতিদার।

দলে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল রেখেছে নির্বাচক কমিটি। ব্যাটিং বিভাগে রয়েছেন অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, রিঙ্কু সিং এবং অধিনায়ক তিলক বর্মা। উইকেটরক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রভসিমরন সিং ও কুমার কুশাগ্র। পাশাপাশি অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পেয়েছেন সূর্যাংশ শেঢ়গে, শাহবাজ আহমেদ, হর্ষ দুবে এবং তনুশ কোটিয়ান। বোলিং বিভাগেও রয়েছে একাধিক পরিচিত নাম। হর্ষিত রানাকে দলে রেখেছেন নির্বাচকরা। চোটের কারণে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা এই পেসারকে নিয়ে নজর থাকবে ক্রিকেটমহলের। তাঁর সঙ্গে রয়েছেন প্রিন্স যাদব, বিপ্রজ নিগম এবং আরশাদ খান।

আরও খবর :  ভুবনেশ্বরকে দলে নেওয়া নিয়ে নির্বাচকদের কাঠগড়ায় ইরফান পাঠান, তরুণ পেসারদের সুযোগ না দেওয়ায় ক্ষোভ

আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করে আয়োজন করা হচ্ছে এই প্রতিযোগিতা। ভারত এ রয়েছে গ্রুপ বি-তে। একই গ্রুপে রয়েছে পাকিস্তান এ, নেপাল এবং সংযুক্ত আরব আমিরশাহি। অন্যদিকে গ্রুপ এ-তে খেলবে বাংলাদেশ এ, শ্রীলঙ্কা এ, আফগানিস্তান এ এবং হংকং।

২০ নভেম্বর নেপালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত এ। এরপর ২২ নভেম্বর পাকিস্তান এ-র মুখোমুখি হবে তিলক বর্মার দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলবে ভারত। নেপাল ও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ হবে ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। আমিরশাহির বিরুদ্ধে ম্যাচটি আয়োজন করা হবে ইউনিভার্সিটি অব দোহা ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে।

গ্রুপের প্রথম দুই স্থানে থাকা দলগুলি সেমিফাইনালে পৌঁছবে। ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই। প্রতিযোগিতার ফাইনাল নির্ধারিত হয়েছে ২৯ নভেম্বর। ফলে গ্রুপ পর্ব থেকেই ভারতীয় দলের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

 

ভারত এ দল : অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, প্রভসিমরন সিং, তিলক বর্মা (অধিনায়ক), রজত পাতিদার (সহ-অধিনায়ক), রিঙ্কু সিং, কুমার কুশাগ্র, সূর্যাংশ শেঢ়গে, শাহবাজ আহমেদ, বিপ্রজ নিগম, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, হর্ষিত রানা, প্রিন্স যাদব এবং আরশাদ খান।

[youtube-feed feed=1]
Read More

Latest News