HomeBig newsউত্তরাখণ্ডে আধ ঘণ্টার ব্যবধানে পরপর দু’বার ভূমিকম্প! কেঁপে উঠল চামোলি
Two Earthquakes Hit Uttarakhand’s Chamoli

উত্তরাখণ্ডে আধ ঘণ্টার ব্যবধানে পরপর দু’বার ভূমিকম্প! কেঁপে উঠল চামোলি

১০টা ২১ মিনিটে প্রথম কম্পনের মাত্রা ৪.১, দ্বিতীয়টির মাত্রা ২.৮; ক্ষয়ক্ষতির খবর নেই

ওয়েব ডেস্ক : বুধবার সকালে পরপর দু’বার ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি। মাত্র আধ ঘণ্টার ব্যবধানে অনুভূত হল দুই কম্পন। রিখটার স্কেলে প্রথমটির মাত্রা ছিল ৪.১। দ্বিতীয় কম্পনের মাত্রা ২.৮। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, সকাল ১০টা ২১ মিনিটে প্রথম ভূমিকম্পটি (Earthquake) হয়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। জোশীমঠ থেকে প্রায় ১৯ কিলোমিটার দক্ষিণে ছিল এর কেন্দ্র। ঠিক আধ ঘণ্টা পর, সকাল ১০টা ৫২ মিনিটে ফের কেঁপে ওঠে চামোলি। দ্বিতীয় ভূমিকম্পের কেন্দ্র ছিল জোশীমঠ থেকে ২৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে।

আরও খবর :  হোটেলে যুগলের ব্যাগে গাঁজা ঢুকিয়ে ফাঁসানোর হুমকি! ক্যামেরায় ধরা পড়লেন পুলিশ আধিকারিক

পরপর দু’বার কম্পন অনুভূত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। এর আগে বুধবার সকাল ৭টা ৪৩ মিনিটে মণিপুরের ইম্ফলেও ৪.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। গত ১৩ নভেম্বর উত্তরাখণ্ডের পিথোরাগড়েও ৪.২ মাত্রার কম্পন হয়েছিল।

এদিকে বুধবার সকালেই তিব্বতেও ভূমিকম্পের খবর পাওয়া যায়। আফগানিস্তানেও স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে কাবুল থেকে ৩১২ কিলোমিটার দূরে কম্পন অনুভূত হয়। এরপর সকাল ১১টা ২ মিনিটে তিব্বতে ৩.৬ মাত্রার আরও একটি ভূমিকম্প হয়। এর আগে ভোর ৪টা ৫০ মিনিটেও সেখানে ২.৮ মাত্রার কম্পন হয়েছিল। একের পর এক এই ভূমিকম্পের ঘটনায় বিভিন্ন এলাকায় পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

[youtube-feed feed=1]
Read More

Latest News