HomeBig news২৩ নভেম্বর থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে না, পিছিয়ে দিল...
West Bengal Voter List Revision 2027 Postponed

২৩ নভেম্বর থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে না, পিছিয়ে দিল নির্বাচন কমিশন

‘অনিবার্য পরিস্থিতি’র কারণ দেখিয়ে স্থগিত বিশেষ সংক্ষিপ্ত সংশোধন, কবে শুরু হবে জানাল না সিইও দফতর

ওয়েব ডেস্ক : আপাতত হচ্ছে না ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনের (SSR) কাজ। আগামী ২৩ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে ২০২৭ সালের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার সেই কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়ে দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। বিজ্ঞপ্তিতে ‘অনিবার্য পরিস্থিতি’র কথা উল্লেখ করা হলেও ঠিক কী কারণে এই সিদ্ধান্ত, তা স্পষ্ট করা হয়নি।

সিইও দফতরের তরফে জানানো হয়েছে, পরবর্তী সময়ে সংশোধিত সময়সূচি প্রকাশ করা হবে। অর্থাৎ নতুন করে কবে থেকে এই প্রক্রিয়া শুরু হবে, তা এখনও নির্ধারিত হয়নি। নির্বাচন কমিশনের বার্ষিক কর্মসূচির অংশ হিসেবেই এই বিশেষ সংক্ষিপ্ত সংশোধনের পরিকল্পনা করা হয়েছিল। ২০২৭ সালের ১ জানুয়ারিকে যোগ্যতার ভিত্তি ধরে নতুন ভোটারদের তালিকাভুক্ত করা ছিল এর অন্যতম উদ্দেশ্য। বিশেষ করে ওই তারিখের মধ্যে যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাঁরা ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার সুযোগ পেতেন।

আরও খবর :  রাতের মেট্রোয় মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগ, তদন্তে কলকাতা পুলিশ

আগের নির্ধারিত সূচি অনুযায়ী, ২৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা ছিল। এরপর ২২ ডিসেম্বর পর্যন্ত নাম তোলা, সংশোধন এবং আপত্তি জানানোর সুযোগ থাকত। জমা পড়া আবেদনগুলির নিষ্পত্তির শেষ দিন ধার্য হয়েছিল ৮ জানুয়ারি, ২০২৭। সবশেষে ১৬ জানুয়ারি প্রকাশিত হওয়ার কথা ছিল চূড়ান্ত ভোটার তালিকা। পাশাপাশি মৃত ভোটার, স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়া ব্যক্তি এবং একাধিকবার নথিভুক্ত নাম বাদ দেওয়ার কাজও এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত ছিল।

কিন্তু আপাতত গোটা কর্মসূচিই পিছিয়ে গেল। নতুন সময়সূচি প্রকাশ না হওয়া পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের পরবর্তী পদক্ষেপ নিয়ে অনিশ্চয়তা থাকছে। কবে থেকে ফের শুরু হবে এই প্রক্রিয়া, এখন সেদিকেই নজর।

২৩ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের ২০২৭ সালের ভোটার তালিকা সংশোধন। ‘অনিবার্য পরিস্থিতি’র কারণ দেখিয়ে সেই কর্মসূচি স্থগিত করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নতুন সূচি কবে, এখনও স্পষ্ট নয়।

[youtube-feed feed=1]
Read More

Latest News