HomeScrollবিসলেরির পানীয় জলে ক্যানসারের আশঙ্কা! দ্বিতীয় পরীক্ষাতেও মিলল বিপজ্জনক উপাদান, সংস্থার বিরুদ্ধে...
Bisleri

বিসলেরির পানীয় জলে ক্যানসারের আশঙ্কা! দ্বিতীয় পরীক্ষাতেও মিলল বিপজ্জনক উপাদান, সংস্থার বিরুদ্ধে মামলা করার অনুমতি এফএসএসএআই-এর

নামজাদা পানীয় জলের ব্র্যান্ড বিসলেরি নিয়ে এবার উদ্বেগ। সংস্থার প্যাকেটজাত পানীয় জলের নমুনায় নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ব্রোমেটের উপস্থিতি মিলেছে বলে জানিয়েছে ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ (এফএসএসএআই)। দ্বিতীয় দফার পরীক্ষাতেও একই ফল সামনে আসায় বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

 

রবিবার সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায় এফএসএসএআই। সংস্থার দাবি, পরীক্ষার জন্য বিসলেরির প্যাকেটজাত পানীয় জলের একটি নমুনা সংগ্রহ করা হয়েছিল। উল্লেখযোগ্য বিষয়, সেটি খনিজ জল বা মিনারেল ওয়াটার ছিল না। প্রাথমিক পরীক্ষায় ওই নমুনায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার তুলনায় বেশি পাওয়া যায়। এরপর সংস্থার আবেদনের ভিত্তিতে দ্বিতীয় দফায় নমুনাটি পরীক্ষা করা হয়। সেখানেও ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে পাওয়া যায়নি।

 

এর পরেই ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট, ২০০৬’-এর অধীনে নমুনাটিকে ‘অসুরক্ষিত’ বলে ঘোষণা করা হয়। একই আইনে বিসলেরির বিরুদ্ধে মামলা শুরুর অনুমোদন দেওয়া হয়েছে।

 

ব্রোমেট নিয়ে উদ্বেগের কারণও রয়েছে। আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থা (আইএআরসি) এবং আমেরিকার পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ)-সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা এই রাসায়নিক উপাদানের সম্ভাব্য ক্যানসারজনিত ঝুঁকির কথা উল্লেখ করেছে। ফলে পানীয় জলের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

 

তবে বিসলেরির কোন নির্দিষ্ট ব্র্যান্ড বা প্যাকেজিংয়ের নমুনায় এই উপাদান পাওয়া গিয়েছে, তা স্পষ্ট করেনি এফএসএসএআই।

 

শুধু বিসলেরি নয়, আরও কয়েকটি খাদ্য প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধেও পদক্ষেপ করেছে নিয়ন্ত্রক সংস্থা। বসন্ত মশালা, টিট-বিট ফুডস ইন্ডিয়া এবং মীমাংসা ইন্ডাস্ট্রিজ়ের বিরুদ্ধে মামলা শুরুর অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি উর্মি লাইফসায়েন্সেস এবং গৌড় আয়ুর্বেদিক স্টোরের লাইসেন্স স্থগিত করা হয়েছে। আশা কনফেকশনারির চকোলেট-ভরা কুকিজ় বাজার থেকে প্রত্যাহারের নির্দেশও দিয়েছে এফএসএসএআই।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News