HomeBig newsবাঁশদ্রোণী থানার ব্যারাকে পুলিশকর্মীর দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা
Bansdroni

বাঁশদ্রোণী থানার ব্যারাকে পুলিশকর্মীর দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

ঘরের দরজা ভেঙে উদ্ধার ৪০ বছরের সঞ্জয় হালদারের দেহ, মোবাইল ফোন পাঠানো হল ফরেনসিক পরীক্ষায়

ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার সকালে বাঁশদ্রোণী থানার পুলিশ ব্যারাক থেকে এক পুলিশকর্মীর (Police worker) দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম সঞ্জয় হালদার। বয়স ৪০ বছর। ব্যারাকের দোতলায় নিজের ঘরেই ছিলেন তিনি। দীর্ঘক্ষণ কোনও সাড়াশব্দ না পেয়ে সহকর্মীরা দরজা ভেঙে ভিতরে ঢোকেন। তখনই তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন সঞ্জয়। তবে মৃত্যুর নেপথ্যে কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় হালদার পেশায় পুলিশকর্মী হলেও তাঁর দায়িত্ব ছিল গাড়ি চালানো। আধিকারিকদের পাশাপাশি অভিযুক্তদের নিয়ে যাওয়ার গাড়িও চালাতেন তিনি। তাঁর বাড়ি দোলতলায়। তবে কাজের সূত্রে অধিকাংশ সময় বাঁশদ্রোণীর ব্যারাকেই থাকতেন। বুধবার রাতেও সেখানেই ছিলেন সঞ্জয়। সেই সময় অন্য সহকর্মীরা কাজে বাইরে চলে যান। এরপর নিজের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দেন তিনি।

বৃহস্পতিবার সকালে সহকর্মীরা তাঁকে ডাকাডাকি করেও কোনও উত্তর পাননি। সন্দেহ হওয়ায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন তাঁরা। সেখানেই সঞ্জয়ের দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে কোনও সুইসাইড নোট মেলেনি। ফলে ঠিক কী কারণে এমন চরম সিদ্ধান্ত, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

খবর দেওয়া হয়েছে তাঁর পরিবারের সদস্যদেরও। তদন্তের স্বার্থে সঞ্জয়ের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। ফোনটি লক করা থাকায় সেটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News