HomeScrollআজই বাগদান মিমি চক্রবর্তীর! নতুন জীবনের পথে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী
Mimi Chakraborty

আজই বাগদান মিমি চক্রবর্তীর! নতুন জীবনের পথে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী

দীর্ঘদিনের সম্পর্ক এবার পরিণয়ে, ৫ ডিসেম্বর কালিম্পংয়ে বসছে মিমি ও সিদ্ধার্থের বিয়ের আসর

ওয়েব ডেস্ক : টলিউডে এখন আলোচনার কেন্দ্রে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। দীর্ঘদিন ধরে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নীরব থাকলেও এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী। বৃহস্পতিবারই বাগদান ও আইনি বিয়ের আয়োজন রয়েছে বলে জানা যাচ্ছে। পাত্র সিদ্ধার্থ দত্ত। তিনি বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন। ভারতীয় নৌসেনায় কর্মরত একজন মেরিন ইঞ্জিনিয়ার। দীর্ঘদিন ধরেই দু’জনের সম্পর্ক রয়েছে বলে টলিউডের অন্দরে খবর। তবে এতদিন সেই সম্পর্ক প্রকাশ্যে আনেননি মিমি।

জানা যাচ্ছে, কলকাতার কসবার ফ্ল্যাটে আইনি বিয়ের পর্ব সারবেন অভিনেত্রী। আংটিবদলের অনুষ্ঠানেও দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত থাকবেন। টলিউড থেকে মিমির কাছের কয়েকজন বন্ধুকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

বিয়ের মূল অনুষ্ঠান হবে পাহাড়ে। আগামী ৫ ডিসেম্বর কালিম্পংয়ে শুরু হবে মিমি ও সিদ্ধার্থের তিন দিনের বিয়ের আয়োজন। শীতের আবহে ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হবে অনুষ্ঠান। কলকাতায় ফিরে ১১ ডিসেম্বর রিসেপশনের পরিকল্পনা রয়েছে। সেখানে টলিউডের বন্ধু, সহকর্মী এবং বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে বলে জানা গিয়েছে। বিয়ের প্রস্তুতিও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি কলকাতার একটি নামী গয়নার বিপণিতে কেনাকাটা করতে দেখা গিয়েছে মিমিকে।

[youtube-feed feed=1]
Read More

Latest News