HomeBig newsগভীর রাতে অপারেশন ভদোদরায় গ্রেফতার সন্দেহভাজন জৈশজঙ্গি উদ্ধার AK-47 রাইফেল
Gujarat ATS Arrests Suspected Jaish-e-Mohammed Terrorist in Vadodara

গভীর রাতে অপারেশন ভদোদরায় গ্রেফতার সন্দেহভাজন জৈশজঙ্গি উদ্ধার AK-47 রাইফেল

ধৃতের নাম মহম্মদ শাহারুল ইসলাম। অসমের বাসিন্দা। বাইশ বছর বয়স।

ওয়েব ডেস্ক : সন্দেহভাজন জইশ-এ-মহম্মদ জঙ্গিকে গ্রেফতার করল গুজরাটের (Gujrat) জঙ্গি দমন শাখা। ভদোদরা থেকে ওই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম মহম্মদ শাহারুল ইসলাম। অসমের বাসিন্দা। বাইশ বছর বয়স।

জঙ্গি দমন শাখা একটি একে ফর্টিসেভেন রাইফেল এবং প্রায় কুড়িটি তাজা কার্তুজ উদ্ধার করেছে। উদ্ধার হয়েছে জঙ্গি যোগাযোগের নথি এবং মোবাইল। মোবাইলের মাধ্যমে মহম্মদ শাহরুল জঙ্গি প্রশিক্ষণ পেয়েছে বলে গুজরাট এটিএস-এর দাবি।

আরও খবর :  শীতকালীন অধিবেশনের আগেই লোকসভা ও রাজ্যসভায় বিশেষ অধিবেশন ডাকল কেন্দ্র

মোবাইলের মাধ্যমেই কাকে কোথায় নিশানা করতে হবে সে বিষয়েও জইশ-এর মাথারা তাকে নির্দেশ দিত বলে গোয়েন্দাদের বক্তব্য। ভদোদরার একটি বাস ডিপোর কাছ থেকে মহম্মদ শাহরুলকে গ্রেফতার করে।

[youtube-feed feed=1]
Read More

Latest News