HomeBig newsবাংলায় আরও চারটি মেডিক্যাল কলেজ, অন্ডালের মঞ্চ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
Suvendu Adhikari

বাংলায় আরও চারটি মেডিক্যাল কলেজ, অন্ডালের মঞ্চ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

ক্যানসারের দামি ওষুধ কম দামে দিতে রাজ্যের হাসপাতালে চালু হবে অমৃত মেডিসিন সেন্টার, ৫০০ শয্যার ক্যানসার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

ওয়েব ডেস্ক : রাজ্যের চিকিৎসা পরিকাঠামো সম্প্রসারণে একাধিক নতুন পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu adhikari)। শুক্রবার অন্ডালে ৫০০ শয্যার একটি বেসরকারি ক্যানসার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, রাজ্যে আরও চারটি মেডিক্যাল কলেজ গড়ে তোলা হবে। এই প্রকল্পগুলির জন্য ইতিমধ্যেই অর্থ বরাদ্দ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

ক্যানসার-সহ জটিল রোগের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধের খরচ কমানোর উপরেও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষণা, রাজ্যের হাসপাতালগুলিতে অমৃত মেডিসিন সেন্টার চালু করা হবে। এই কেন্দ্রগুলি থেকে তুলনামূলক কম দামে দামি ওষুধ কেনার সুযোগ পাবেন রোগীরা। বিশেষ করে ক্যানসারের মতো রোগের চিকিৎসায় ওষুধের বিপুল খরচে যে সব পরিবার আর্থিক চাপে পড়ে, তাদের স্বস্তি দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য।

আরও খবর :  আসানসোলে পুলিশের গুলিতে জখম প্রতাপ দাস, অভিযান চালিয়ে গ্রেফতার

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রকল্পের সুবিধার প্রসঙ্গও তুলে ধরেন শুভেন্দু। তাঁর বক্তব্য, রাজ্যের প্রায় সাড়ে আট কোটি মানুষ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত নগদহীন চিকিৎসার আওতায় রয়েছেন। এর মধ্যে সাড়ে ছয় কোটি মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পান। বাকিদের জন্য রয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য প্রকল্প। পাশাপাশি সরকারি হাসপাতালে রোগীদের খাবারের বরাদ্দ বাড়ানোর কথাও জানান তিনি। আগের বরাদ্দের তুলনায় তা বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। হৃদরোগীদের চিকিৎসার জন্য হাসপাতালগুলিতে বিশেষ ব্যবস্থার উদ্যোগও নেওয়া হচ্ছে।

বাংলার মানুষকে উন্নত চিকিৎসার জন্য ভিনরাজ্যে যেতে হয় কেন, সেই প্রশ্নও তোলেন শুভেন্দু। তাঁর মতে, অন্য রাজ্য ও দেশের মানুষ চিকিৎসার প্রয়োজনে বাংলায় এলেও এ রাজ্যের বহু বাসিন্দাকে চিকিৎসার জন্য ভেলোরের মতো জায়গায় যেতে হচ্ছে। এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে চান তিনি। রাজ্যেই যাতে মানুষ উন্নত মানের চিকিৎসা পান, সেই পরিকাঠামো গড়ে তোলার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিউটাউনে আদানি গোষ্ঠীর উদ্যোগে হাসপাতাল তৈরির কাজ এবং দরিদ্রদের জন্য এক হাজার শয্যা বিনামূল্যে রাখার পরিকল্পনার কথাও এই প্রসঙ্গে উঠে আসে।

[youtube-feed feed=1]
Read More

Latest News