Saturday, June 6, 2026
HomeBig newsমায়ানমারে জোড়া ভূমিকম্প, কাঁপল মণিপুর, কলকাতাও, মাত্রা ৭.২

মায়ানমারে জোড়া ভূমিকম্প, কাঁপল মণিপুর, কলকাতাও, মাত্রা ৭.২

ওয়েবডেস্ক: মধ্য মায়ানমারে (Myanmar) তীব্র ভূমিকম্প (Earthquake)। ভেঙে পড়ল ব্রিজ। বাড়ি। নদীর জল ছলকে উঠল। বহুতলের সমান। যেন মিনি সুনামি। আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন সবাই। ভূমিকম্পের তীব্রতায় কেঁপে উঠল মণিপুরও। মৃদু কম্পন অনুভূত কলকাতাতেও। টের পাওয়া গিয়েছে দিল্লিতেও। নড়ল পূর্ব ভারতের বিভিন্ন এলাকা। পিঠোপিঠি দুটি কম্পন। কয়েক মিনিটের মধ্যেই। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৭.৭ ও পরে আফটারশকের মাত্রা ৬.৪। শুক্রবার দুপুরে ভারতীয় সময় বেলা ১১ টা ৫০ মিনিটে ওই ভূমিকম্প অনুভূত হয়। ভূকম্পের কেন্দ্রস্থল মায়ানমারের সেজেইং শহর থেকে ১৬ কিম উত্তর পশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। মায়ানমারের কিছু কিছু এলাকায় এই ভূমিকম্পে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যাঙ্ককে সুইমিংপুলের জল উছলে ওঠে। ব্যাঙ্ককে একটি বাড়ি ভেঙে দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভূকম্প অনুভূত হল বাংলাদেশ ও চীনেও। চীনের ইউনান প্রদেশে মেট্রো ও রেল পরিষেবা স্থগিত করে দেওয়া হয়।

ভেঙে পড়ল মায়ানমারের মান্দালয়ের আইকনিক আভা সেতু। ইরাওয়াদি নদীতে তা ভেঙে পড়ে। বহু বাড়ি ভেঙে পড়ে। রাস্তায় চওড়া ফাটল দেখা যায়।  ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়েছে ব্যাঙ্ককে। যা মধ্য মায়ানমার থেকে ৯০০ কিমি দূরে অবস্থিত। বাড়ি ভেঙে ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে থাকতে পারেন অনেকে। এক মাসের ব্যবধানে মায়ানমারে বড় ধরনের দুটি ভূমিকম্প হল। এদিন কলকাতাতে সিলিং ফ্যান নড়তে দেখেন অনেকে। আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন বহুতলের বাসিন্দারা। রাজধানী দিল্লির আশপাশে এনসিআর এলাকা নয়ডা, গাজিয়াবাদ, ফরিদাবাদেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini