Saturday, July 25, 2026
HomeScrollপরপর ছবি থেকে বাদ পড়ছেন দীপিকা! কেন?

পরপর ছবি থেকে বাদ পড়ছেন দীপিকা! কেন?

কলকাতা: সন্দীপের ‘স্পিরিট’-এর পর এবার ‘কল্কি’ ছবির সিক্যুয়েল থেকেও নাকি বাদ পড়তে চলেছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। একের পর এক ছবি থেকে বাদ পড়ছেন তিনি! দীপিকার প্রস্থানের কারণ ছিল তার ৮ ঘণ্টা কাজ করার শর্ত। পেশাজীবন এবং ব্যক্তিজীবনে ভারসাম্য রাখতে চেয়ে আট ঘণ্টার বেশি কাজ করতে নারাজ ‘পিকু’ অভিনেত্রী। রিপোর্ট অনুযায়ী, মা হওয়ার পর কম ঘণ্টা কাজ করার দীপিকার চাহিদা সেটে বেশ আলোড়ন ফেলেছিল।

গুঞ্জন, এই নিয়েই নাকি পরিচালকদের সঙ্গে বনিবনা হচ্ছে না তাঁর। এর জেরে তাঁর চরিত্র ছোট করছেন কল্কি ২-এর নির্মাতারা। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি এখনও। শোনা গিয়েছে, তিনি ‘অ্যানিম্যাল’খ্যাত সন্দীপের কাছে মোটা অঙ্কের পারিশ্রমিক দাবি করেছেন। ছবির লভ্যাংশের কিছুটাও তাঁর প্রাপ্য। তিনি দীপিকার জায়গায় তৃপ্তি ডিমরীকে বেছে নিয়েছেন।

আরও পড়ুন: মায়াবী চোখের দৃষ্টি, ব্যাকলেস সাদা-কালো টুপিস ড্রেসে মিমি

দীপিকাকে নিয়ে এত দিন কোনও পরিচালকের কোনও বক্তব্য ছিল না। বরং নায়িকার পরিশ্রম করার মানসিকতাকে সকলে কুর্নিশ করতেন। শোনা যাচ্ছে, মেয়ের জন্মের পর সেই দীপিকার মনে হয়েছে, পেশাজীবন যত খানি তাঁর থেকে মনোযোগ বা সময় আশা করে ঠিক ততটাই তাঁর মেয়েও। তিনি মেয়েকে নিজের হাতে বড় করতে চান। এর আগে জানা গিয়েছিল যে সন্দীপ দীপিকাকে ছবিটি থেকে সরিয়ে দিয়েছিলেন কারণ অভিনেত্রী দাবি করেছিলেন যে তিনি ৮ ঘন্টা কাজ করবেন, এ ছাড়া ছবির লাভে তার অংশের দাবি ছিল, যা সন্দীপ সঠিক মনে করেননি। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও শোনা যাচ্ছে, একই বিষয় নিয়ে নাগ অশ্বিনের সঙ্গেও জটিলতা তৈরি হয়েছে দীপিকার। ছবিতে প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসন-সহ তাবড় তারকার উপস্থিতি। সেখানে দীপিকার নানা আপত্তি পরিচালকের জটিলতা বাড়িয়েছে? পাশাপাশি, এ ভাবে একের পর এক ছবি যদি হাতছাড়া হয়ে যায়, অন্য নায়িকারা যদি তাঁর জায়গায় অভিয়ের সুযোগ পেয়ে যান, সেটাও কি ভাল হবে দীপিকার পক্ষে? এমন সম্ভাবনাও নাকি উড়িয়ে দিচ্ছে না দীপিকার ঘনিষ্ঠ মহল।

অন্য খবর দেখুন

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99