HomeScrollলাদাখ থেকে ফিরেই শুভশ্রীকে আলিঙ্গন দেবের

লাদাখ থেকে ফিরেই শুভশ্রীকে আলিঙ্গন দেবের

ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা

ওয়েব ডেস্ক: ‘লাদাখের (Ladakh) শুটিং শেষ, আর কলকাতায় (Kolkata) ফিরেই পুরনো রসায়নের ঝলক। বিমানবন্দরে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে (Sibhashree Ganguly) উষ্ণ আলিঙ্গন করলেন দেব (Dev)। সেই মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা।

সম্প্রতি ‘দেশু ৭’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন দেব। লাদাখে দীর্ঘ শিডিউল শেষ করে কলকাতায় ফেরেন অভিনেতা। বিমানবন্দরে পৌঁছে উপস্থিত অনুরাগীদের উদ্দেশে হাসিমুখে শুভেচ্ছা জানান তিনি। কিছুক্ষণের মধ্যেই সেখানে দেখা যায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। দেখা হতেই একে অপরকে আলিঙ্গন করেন দুই তারকা। সেই সংক্ষিপ্ত মুহূর্তই এখন ভাইরাল নেটদুনিয়ায়।

আরও খবর : ৯৬টি লোকেশন, আড়াই হাজার শিল্পী! ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে চমকে দিলেন শিবপ্রসাদ

দেবের একটি ফ্যানপেজ থেকে প্রথমে ভিডিওটি প্রকাশ্যে আসে। এরপর দ্রুত বিভিন্ন সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে সেই ক্লিপ। বহু অনুরাগীর মতে, বহু বছর পর বড় পর্দায় দেব-শুভশ্রীর প্রত্যাবর্তন ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছে, এই ভিডিও যেন সেই আবেগকেই আরও উসকে দিল।

এরই মধ্যে ‘দেশু ৭’-এর শুটিংয়ের একাধিক দৃশ্যও প্রকাশ্যে এসেছে। ভাইরাল হওয়া ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্যকে ফুলে সাজানো একটি গাড়িতে দেখা যায়। গাড়িতে রাজনৈতিক দলের পতাকা থাকায় ছবির কাহিনি রাজনৈতিক প্রেক্ষাপটে আবর্তিত হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে।

ছবির প্রথম ঝলকেও যুদ্ধ, সংঘাত এবং আবেগঘন সম্পর্কের ইঙ্গিত মিলেছিল। রক্তাক্ত পোশাকে দেব ও শুভশ্রীকে পাশাপাশি দেখা যায় পোস্টারে। সেই থেকেই পুজোয় মুক্তি পেতে চলা ‘দেশু ৭’ নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে। বিমানবন্দরের এই ভাইরাল ভিডিও সেই আগ্রহে নতুন মাত্রা যোগ করল।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News