Friday, May 29, 2026
HomeScrollটলিউডে নতুন অধ্যায়!পথচলা শুরু ‘হাউস অফ ভিশন স্টুডিওস’-এর
House Of Vision Studios

টলিউডে নতুন অধ্যায়!পথচলা শুরু ‘হাউস অফ ভিশন স্টুডিওস’-এর

কলকাতার বিনোদন জগতে নতুন দিগন্তের সূচনা করল হাউস অফ ভিশন স্টুডিওস

কলকাতা: নতুন স্বপ্নের ঠিকানা কলকাতায়। কলকাতার বিনোদন জগতে নতুন দিগন্তের সূচনা করল হাউস অফ ভিশন স্টুডিওস (House Of Vision Studios)। হাউস অফ ভিশন স্টুডিওস-এর উদ্বোধনে শুরু হল দেবপ্রসাদ হালদার ( Deboprasad Haldar) ও অমিতাভ ধরের সৃজনশীল যাত্রা। খ্যাতনামা অভিনেতা দেবপ্রসাদ হালদার ও অমিতাভ ধর-এর যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই প্রযোজনা সংস্থার যাত্রা শুরু হয় ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে, এক বর্ণাঢ্য ও স্মরণীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে। শিল্প, সংস্কৃতি ও সৃজনশীলতার মেলবন্ধনে এই স্টুডিও আগামী দিনে বাংলা বিনোদন জগতে নতুন দিশা দেখাবে বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির বহু মানুষ। উদ্বোধনী অনুষ্ঠানে টলিউডের একাধিক জনপ্রিয় শিল্পীর উপস্থিতি অনুষ্ঠানটির গুরুত্ব আরও বাড়িয়ে তোলে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেবপ্রসাদ হালদার জানান, এই স্টুডিও শুধুমাত্র একটি প্রযোজনা সংস্থা নয়, বরং সৃজনশীল চিন্তাভাবনা ও কাজের এক পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম।উদ্বোধনী অনুষ্ঠনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল হাউস অফ ভিশন স্টুডিওস-এর প্রথম প্রযোজনার পোস্টার লঞ্চ।

উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu), বিবৃতি চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, পৌলমী দাস মজুমদার, অনুরাধা মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়-সহ আরও বহু পরিচিত মুখকে দেখা গিয়েছে। বক্তব্য রাখতে গিয়ে দেবপ্রসাদ হালদার জানান, এই স্টুডিও শুধুমাত্র একটি প্রযোজনা সংস্থা নয়, বরং সৃজনশীল চিন্তাভাবনা ও কাজের এক পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম। তিনি বলেন, “আমরা আরও বেশি কাজ করতে চাই এবং প্রতিটি প্রজেক্টে শক্তিশালী ক্রিয়েটিভ এক্সিকিউশন দিতে চাই। সেই লক্ষ্যেই হাউস অফ ভিশন স্টুডিওস-এর জন্ম। এখানে একটি অভিনয় প্রশিক্ষণ প্রতিষ্ঠানও থাকবে, যেখান থেকে আমরা নিয়মিত ট্যালেন্ট সার্চ করব। এর ফলে আগামী দিনে ইন্ডাস্ট্রি নতুন ও প্রতিভাবান মুখ পাবে।”

আরও পড়ুন:আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার

উদ্বোধনী অনুষ্ঠনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল হাউস অফ ভিশন স্টুডিওস-এর প্রথম প্রযোজনার পোস্টার লঞ্চ। এই প্রযোজনাটি একটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র, যা দেবপ্রসাদ হালদারের পরিচালক হিসেবে আত্মপ্রকাশ। দীর্ঘ অভিনয় জীবনের পর পরিচালনার দায়িত্বে এসে দেবপ্রসাদ এক নতুন পরিচয়ে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন। ছবিটিতে অভিনয় করেছেন অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায় ও অঙ্কিতা দাস। পোস্টার প্রকাশের সঙ্গেই ছবিটি নিয়ে কৌতূহল তৈরি হয় উপস্থিত সকলের মধ্যে। সব মিলিয়ে, হাউস অফ ভিশন স্টুডিওস-এর যাত্রা বাংলা বিনোদন জগতে এক আশাব্যঞ্জক সংযোজন। নতুন গল্প, নতুন মুখ এবং আধুনিক ভাবনাকে সামনে রেখে এই স্টুডিও আগামী দিনে যে একাধিক উল্লেখযোগ্য কাজ উপহার দেবে, সে বিষয়ে ইতিমধ্যেই প্রত্যাশা তৈরি হয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO