Tuesday, April 14, 2026
Homeবিনোদন‘রশ্মিকার সমস্যা নেই, ওর বাবারও নেই, আপনাদের ...'

‘রশ্মিকার সমস্যা নেই, ওর বাবারও নেই, আপনাদের …’

ওয়েব ডেস্ক : সলমন খানের(Salman Khan) আসন্ন ছবি ‘সিকান্দার'(Sikandar)-এর ঝলক প্রকাশ্যে এসেছে। এই ছবিতে ৫৯ বছর বয়সী সলমনের বিপরীতে দেখা যাবে ২৮ বছর বয়সী রশ্মিকা মান্দানাকে(Rashmika Mandana)। নায়ক-নায়িকার বয়সের এই বিস্তর পার্থক্য নিয়ে ইতিমধ্যেই নানা মহলে চর্চা শুরু হয়েছে। অনেকেই অভিনেতা সলমনকে ‘বুড়ো’ বলে কটাক্ষ করতেও ছাড়েননি। তবে, এবার এই সমালোচকদের মোক্ষম জবাব দিলেন স্বয়ং সলমন। ঠিক কী বললেন তিনি? আসুন, জেনে নেওয়া যাক।

“রশ্মিকার যদি কোনও সমস্যা না থাকে, তবে অন্যদের সমস্যা হওয়ার কারণ কী?” রবিবার, ‘সিকান্দার’-এর ঝলক প্রকাশের অনুষ্ঠানে সলমন খান সমালোচকদের একহাত নিলেন। রশ্মিকা-সহ ছবির অন্যান্য কলাকুশলীদের সঙ্গে সলমনের বাবা সেলিম খানও উপস্থিত ছিলেন। মঞ্চে কথোপকথনের সময় সলমন তাঁর চেয়ে কমবয়সী অভিনেত্রীদের সঙ্গে কাজ করা নিয়ে ট্রোলের প্রসঙ্গটি নিজেই তোলেন। তিনি বলেন, অনেকেই তাঁর এবং রশ্মিকার ৩১ বছরের বয়সের পার্থক্য নিয়ে প্রশ্ন তুলছেন।

আরও পড়ুন:দর্শক ঠাসা মঞ্চে নিক-প্রিয়াংকার লিপলক চুম্বন

যদিও, সঞ্চালক সলমনের প্রশংসা করেন, তখন অভিনেতা বলেন, “মাঝে মাঝে কিছু বিষয় এত বিরক্তিকর হয়ে যায় যে আমি ৬-৭ রাত ঘুমোতে পারিনি। তারপরে, সোশ্যাল মিডিয়ার লোকজন দেখি আমার পিছনেই পড়ে গেছে।”

সলমন আরও বলেন, “ওরা বলছে, আমার আর নায়িকার মধ্যে ৩১ বছরের বয়সের পার্থক্য। আরে, নায়িকার যদি কোনও সমস্যা না থাকে, ওঁর বাবারও যদি কোনও সমস্যা না থাকে, তাহলে আপনাদের কোথায় সমস্যা ভাই? যখন ওর বিয়ে হবে এবং ওর সন্তান হবে,তখন আমি ওদের সঙ্গেও কাজ করব। মায়ের অনুমতি তো পেয়েই যাব।”

সলমনের এই কথাগুলি বলার সময়, রশ্মিকাকে লজ্জায় হাসতে দেখা যায়। রবিবারই, ‘সিকান্দার’-এর বহুল প্রতীক্ষিত ঝলক প্রকাশ্যে এসেছে। যেখানে সলমনকে ‘লার্জার দ্যান লাইফ’ অবতারে দেখা যাচ্ছে। অ্যাকশন-প্যাকড এই ছবিতে, সলমনের চরিত্রটিকে মুম্বইয়ের একটি অপরাধচক্র নির্মূল করার মিশনে দেখা যায়। তাঁকে ঘিরেই ছবির গল্প আবর্তিত হয়েছে। ছবিতে সলমনের প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছেন রশ্মিকা মান্দান্না।

আসন্ন ইদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সলমনের ‘সিকান্দার’। ছবিটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস। যিনি ‘গজনি’, ‘থুপ্পাক্কি’, ‘হলিডে: আ সোলজার ইজ নেভার অফ ডিউটি’ এবং ‘সরকার’-এর মতো তামিল ও হিন্দি চলচ্চিত্র পরিচালনার জন্য পরিচিত। ছবিতে কাজল আগরওয়ালকেও দেখা যাবে। সাজিদ নাদিয়াদওয়ালার নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটি প্রযোজিত হয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/