Saturday, May 23, 2026
HomeScrollকলকাতায় শুরু হচ্ছে সৌরভের বায়োপিকের শ্যুটিং, কবে থেকে?
Sourav Ganguly

কলকাতায় শুরু হচ্ছে সৌরভের বায়োপিকের শ্যুটিং, কবে থেকে?

আইপিএল চলার কারণে ইডেনে শ্যুটিং শুরু করা যাচ্ছিল না

ওয়েব ডেস্ক : তৈরি হচ্ছে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বায়োপিক (Biopic)। মুম্বইয়ে এ নয়ে একদফা শ্যুটিং (Shooting) সম্পন্ন হয়েছে। এবার পরবর্তী শ্যুটিংয়ের জন্য শনিবারই কলকাতায় (Kolkata) আসার কথা প্রায় ২০০ জনের ইউনিটের। তবে এর মধ্যে প্রশ্ন হচ্ছে, কবে মুক্তি পাবে এই সিনেমা?

জানা যাচ্ছে, এখনও এই ছবির নাম চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিকভাবে ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’ নামটি ব্যবহার করা হচ্ছে। আর এই ছবিতে সৌরভের ভূমিকায় অভিনয় করছেন রাজকুমার রাও (Rajkummar Rao)। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের বূমিকায় অভিনয় করছেন তান্যা মানেকতলা। এই ছবিতে অনেক বাঙালি অভিনেতা ও অভিনেত্রী দেখা যাবে বলেই খবর। সৌরভের মায়ের ভূমিকায় অভিনয় করবেন অপরাজিতা আঢ্য। ‘দাদা’র বাবা ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে।

আরও খবর : সাবেক সাজের কঙ্গনা, গলায় মঙ্গলসূত্র, বিয়ে করলেন অভিনেত্রী?

সূত্রের খবর, আগামী ২৪ মে থেকে এই ছবির শ্যুটিং শুরু হবে কলকাতায় (Kolkata)। এই পর্বে ১৫ দিন ধরে চলবে টানা শ্যুটিং। ছবিতে সৌরভের শৈশব, কৈশর থেকে শুরু করে খেলার দিনগুলিও দেখানো হবে। প্রায় ২০০ জনের ইউনিট নিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় এই শ্যুটিং করবেন নির্মাতারা।

জানা যাচ্ছে, এই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল কলকাতায়। তবে আইপিএল চলার কারণে ইডেনে শ্যুটিং শুরু করা যাচ্ছিল না। তবে রবিবার ইডেনে হবে শেষ ম্যাচ। তার পরেই সেখানে শ্যুটিং করা যাবে। এছাড়া কলকাতা পর্বের শ্যুটিং হবে ইডেন গার্ডেন্স, দুখীরাম কোচিং সেন্টার, ইস্টবেঙ্গল মাঠ, সৌরভের বেহালার বীরেন রায় রোডের বাড়ি, কলকাতার রাস্তায় শ্যুটিং হবে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d