Sunday, July 12, 2026
HomeScrollহাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া, কেমন আছেন তিনি?
Prem Chopra

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া, কেমন আছেন তিনি?

সুস্থ রয়েছেন তিনি, জানালেন তাঁর পরিবারের সদস্যরা

ওয়েব ডেস্ক: খুব সম্প্রতি বার্ধক্যজনিত কারণে মুম্বইয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া। বর্তমানে অভিনেতার বয়স ৯২ বছর। জানা গিয়েছে, ভাইরাল সংক্রমণ এবং বার্ধক্য জনিত জটিলতার কারণে প্রায় এক সপ্তাহ ধরে তিনি ভর্তি ছিলেন হাসপাতালে। বর্তমানে চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন প্রেম চোপড়া। পরিবার জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং কয়েকদিনের মধ্যেই আরও সুস্থ হয়ে উঠবেন বলে তাঁরা আশাবাদী।

গত কয়েকদিন ধরে বেশ অসুস্থই ছিলেন অভিনেতা প্রেম চোপড়া। গত ৮ নভেম্বর তাঁর শারীরিক অবস্থা বেশ সঙ্কটজনক হয়। শ্বাসকষ্ট শুরু হয় অভিনেতার। তাড়াতাড়ি তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা করে দেখা যায়,তাঁর ফুসফুসে সংক্রমণ রয়েছে। হৃদযন্ত্রেও সমস্যা রয়েছে।পরিবার সূত্রে জানা গিয়েছে, টানা চিকিৎসায় সাড়া দিয়েছেন অভিনেতা। বর্তমানে সুস্থ রয়েছেন তিনি।

আরও পড়ুন: প্রথম দুই দিনে কত আয় করল অজয় দেবগনের ‘দে দে প্যায়ার দে ২’

প্রসঙ্গত, হিন্দি চলচ্চিত্র জগতের খলনায়ক চরিত্র বলতে প্রেম চোপড়ার নাম প্রথম সারিতেই উঠে আসে। ষাট ও সত্তরের দশকে খলনায়ক চরিত্রের অভিনয়ে তিনি নিজেকে প্রমাণ করেছিলেন। ছয় দশকের দীর্ঘ অভিনয় জীবনে তিনি ৩৮০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তাঁর উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে ‘ওহ কৌন থি?’, ‘উপকার’, ‘দো রাস্তে’, ‘কাটি পতঙ্গ’, ‘ববি’-র মতো একাধিক কালজয়ী সিনেমা। পরবর্তী বছরগুলিতেও ‘দো অঞ্জানে’, ‘ত্রিশূল’, ‘দোস্তানা’, ‘ক্রান্তি’-র মতো জনপ্রিয় ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন তিনি।

দেখুন খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto