Tuesday, June 16, 2026
Homeবিনোদনযশ কেন 'রাবণ'! জানালেন অভিনেতা

যশ কেন ‘রাবণ’! জানালেন অভিনেতা

বলিউডে মেগা বাজেটের ছবি ‘রামায়ণ'(ramayana) এর শুটিং শুরু হয়েছে। ভগবান রামের ভূমিকায় পর্দায় দেখা দেবেন বলিউড হিরো রণবীর কাপুর(Ranveer Kapoor)।
রাবণ(Ravana) অর্থাৎ যশকে(Yash) নিয়ে ছবির শুটিং শুরু হয়েছে। ছবিতে সীতার চরিত্রে দেখা যাবে দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীকে(Sai Pallavi as sita)। হনুমান চরিত্রে সানি দেওলকে(Sunny Deol as Hanuman) নিয়ে শুটিং শুরু হবে খুব শীঘ্রই। রাবণের ভাই বিভীষণের চরিত্রে দেখা যাবে বিজয় সেতুপতিকে। লারা দত্ত হবেন কৈকেয়ী। ছবিটি মোট তিনটি পর্বে নির্মাণ করা হবে।
দুদিনের কস্টিউম ট্রায়াল-এর পর যশকে নিয়ে শুরু হয়েছে শুটিং। পৌরাণিক এই কাহিনী ‘রামায়ণ’ তৈরি করছেন পরিচালক নীতেশ তেওয়ারি(Director Nitesh Tiwari)।
মহাকাব্য রামায়ণের অন্যতম প্রধান চরিত্র এবং প্রধান খলনায়ক রাবনের চরিত্রে দেখা যাবে ‘কেজিএফ'(KGF) তারকা যশকে। এই চরিত্রে অভিনয় করতে কেন রাজি হয়েছেন যশ তা সম্প্রতি তিনি খোলসা করেছেন। জানিয়েছেন ছবিতে চরিত্রটি যথেষ্ট চিত্তাকর্ষক। রামায়ণে অন্য কোন চরিত্রে সম্ভবত আমি অভিনয় করতে রাজি হতাম না। আমার কাছে রাবণ চরিত্রটি যথেষ্ট রোমাঞ্চকর। এই চরিত্রে অনেকগুলো শেড এবং সূক্ষ্মতা রয়েছে। যা আমার কাছে যথেষ্ট আকর্ষণীয়। বিশেষ করে এই চরিত্রটিকে বিভিন্নভাবে উপস্থাপন করার যথেষ্ট সুযোগ রয়েছে।
প্রসঙ্গত, পরিচালক নীতেশ জানিয়েছেন চলতি সিডিউলে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে যুদ্ধের সিকুয়েন্স এর ওপর। ওয়ার সিকুয়েন্সের শুটিং খুব বড় পরিসরে করা হবে। পর্দায় রাবণকে শক্তিশালী দেখানোর জন্য বিভিন্ন ধরনের কোরিওগ্রাফি করা হচ্ছে। ক্রোমায় শ্যুট করে বাস্তব লোকেশন গুলিতেও শুটিং করা হবে। ব্যবহার করা হবে উচ্চমানের ভিএফএক্স(VFX)। ভিএফএক্স এর দায়িত্ব দেওয়া হয়েছে অস্কার জয়ী সংস্থা ডিএনইজি(Oscar winning organisation DNEG)-কে। এই শুটিং পর্বে রণবীর এর চরিত্র অর্থাৎ ভগবান রামকে কোন প্রয়োজন হবে না। এটি রাম রাবণের মুখোমুখি দৃশ্য নয়। রাণবীর ছাড়া এই দৃশ্যের জন্য প্রয়োজনীয় অন্যান্য অভিনেতারা এই শিডিউলে থাকবেন। আগামী এপ্রিলে প্রথম পর্বের কাজ শেষ হবে। আগামী বছর দীপাবলি উপলক্ষে ছবির প্রথম অংশ মুক্তি পাবে। তারপরের বছর একই সময় মুক্তি পেতে পারে ছবির দ্বিতীয় ভাগ।
ইতিমধ্যেই রণবীর-সাই পল্লবী ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন। প্রকাশিত হয়েছে তাদের লুক।

হিন্দি,তামিল, তেলেগু ছাড়া আরো বেশ কয়েকটি ভাষায় ছবিটি মুক্তি পাবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO