HomeScrollঢাকার আন্তর্জাতিক সেমিনারে ভারতের ভুল মানচিত্র, মাঝপথেই আপত্তি ভারতীয় কূটনীতিকের
Bangladesh

ঢাকার আন্তর্জাতিক সেমিনারে ভারতের ভুল মানচিত্র, মাঝপথেই আপত্তি ভারতীয় কূটনীতিকের

জম্মু-কাশ্মীরকে ভুলভাবে দেখানোয় প্রকাশ্যেই আপত্তি জানান ঢাকায় ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি

ওয়েব ডেস্ক : ঢাকার একটি আন্তর্জাতিক সেমিনারে ভারতের মানচিত্রে জম্মু ও কাশ্মীরের ভুল উপস্থাপনাকে কেন্দ্র করে কূটনৈতিক মহলে আলোড়ন তৈরি হয়েছে। সেমিনার চলাকালীন পর্দায় প্রদর্শিত মানচিত্র নিয়ে আপত্তি জানান ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি পূজা কুমারী ঝা। তিনি স্পষ্ট বলেন, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। সেই কারণে ওই মানচিত্র গ্রহণযোগ্য নয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ-এ আয়োজিত সার্ক বিষয়ক এক আলোচনাসভায় বক্তব্য রাখছিলেন বাংলাদেশের প্রাক্তন হাইকমিশনার আহমেদ তারিক করিম। সেই সময় সেখানে ব্যবহৃত মানচিত্রে ভারতের সীমানা নিয়ে আপত্তি তোলেন ভারতীয় প্রতিনিধি। করিম পরে ব্যাখ্যা দেন, এটি শুধুমাত্র একটি উপস্থাপনামূলক মানচিত্র, আন্তর্জাতিক সীমারেখা নির্ধারণের উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি। কিন্তু ভারতের প্রতিনিধি ফের জানান, জম্মু ও কাশ্মীরকে ভুলভাবে দেখানো হয়েছে। সেই বিষয়টি নথিভুক্ত করতেই তিনি আপত্তি তুলেছেন।

আরও খবর : ভারতে শুরু হবে বিগ ব্যাশ! প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়া সফরেই বড় ঘোষণা

পরে পূজা কুমারী ঝার পরিচয় জানতে চান আহমেদ তারিক করিম। তিনি নিজেকে ঢাকায় ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি হিসেবে পরিচয় দিলে করিম বলেন, ভারতের বক্তব্য নথিভুক্ত করা হয়েছে। এরপর তিনি নিজের বক্তব্য চালিয়ে যান।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীর ইস্যুতে ভারতের অবস্থান যে অপরিবর্তিত, সেটাঅ বাংলাদেশ সরকারকে বোঝানো হয়েছে। নয়াদিল্লি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক স্তরে স্পষ্ট করে আসছে, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য ও অভিন্ন অংশ। তাই বিদেশের মাটিতে ভারতের মানচিত্রের কোনও ভুল উপস্থাপনা হলে তাৎক্ষণিকভাবে আপত্তি জানানোই সরকারি নীতির অংশ। সেই মতোই ভুল মানচিত্র নিয়ে আপত্তি জানানো হয়েছে।
দেখুন অন্য খবর :

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News