Sunday, June 14, 2026
HomeScrollলন্ডনে জয়শঙ্কর, ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে কী নিয়ে আলোচনা?

লন্ডনে জয়শঙ্কর, ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে কী নিয়ে আলোচনা?

ওয়েব ডেস্ক: ফের বিদেশ সফরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। লন্ডনে (London) গিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের (Keir Starmer) সঙ্গে বৈঠক করলেন তিনি। এই বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক আদানপ্রদান বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি জয়শঙ্কর ও স্টার্মারের বৈঠকে ইউক্রেন পরিস্থিতি (Ukraine Crisis) নিয়েও কথা হয়েছে বলে জানা গিয়েছে।

ব্রিটিশ বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনার পরে কথা হয়েছে সে দেশের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে। এদিনের আলোচনার শুরুতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বার্তাও পৌঁছে দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাছে। পাশাপাশি, মার্কিন শুল্কনীতির প্রেক্ষিতে ভারত-ব্রিটেন আর্থিক সহযোগিতা বিষয়েও দু’জনের মধ্যে কথা হয়েছে বলে খবর।

আরও পড়ুন: ট্রাম্পের মুখে ভারত-কথা, শুল্কযুদ্ধে কী অবস্থান ভারতের?

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির ঝগড়াঝাঁটির ছাপ পড়েছে আন্তর্জাতিক সমপর্কের ভারসাম্যে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া শুল্ক-নীতির ফলে দুনিয়া জুড়ে বাণিজ্যের ভারসাম্য বদলে যাচ্ছে। এই পরিস্থিতিতে ভারত ব্রিটেন উচ্চতম পর্যায়ের কথাবার্তা বাড়তি গুরুত্ব পাচ্ছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

এই বৈঠক প্রসঙ্গে জয়শঙ্কর জানিয়েছেন, “আমাদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এবং দু’দেশের জনগণের পারস্পরিক আদান-প্রদান বৃদ্ধির মতো দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি, ইউক্রেন সংঘাতের বিষয়ে ব্রিটেনের দৃষ্টিভঙ্গিও ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী স্টার্মার।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d