Sunday, June 14, 2026
HomeScrollকালীঘাটের বৈঠকে দলকে কী কী নির্দেশ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee

কালীঘাটের বৈঠকে দলকে কী কী নির্দেশ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

‘যাঁরা পড়ে থাকবেন, তাঁরাই নিরেট সোনা’, দলকে নতুন করে গড়ার বার্তা মমতার

কলকাতা: ছাব্বিশের নির্বাচনের ভরাডুবি হয়েছে তৃণমূলের৷ একুশে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পেয়েছিল ২১৫টি আসন এবং বিজেপি ৭৭টি, ছাব্বিশে এসে প্রায় উল্টে গিয়েছে সেই ফলাফল৷ দলের বিপর্যয়ে একের পর এক নেতা মুখ খুলতে শুরু করেছেন। তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যেই মুখ খুলেছেন একাধিক নেতা। প্রশ্ন তুলেছেন দলের ‘কর্পোরেট নীতি’ নিয়েও। এবার রাশ ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ বৈঠকে দলের নেতানেত্রীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন মমতা৷ নেত্রী সাফ জানিয়েছেন, যারা দল ছাড়তে চান তারা এখনই চলে যেতে পারেন, তিনি কাউকে আটকাবেন না।যারা বেরিয়ে যাওয়ার তারা বেরিয়ে চলে যান, আমি কাউকে আটকাব না। যারা পড়ে থাকবেন তারা নিরেট সোনা।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি নতুন করে দলকে গড়ব। পার্টি অফিস রঙ করুন। ভেঙে যাওয়া অংশ সারিয়ে তুলুন। আমি নিজে পার্টি অফিস রঙ করব। অনেকেই এখন রঙ বদলাচ্ছে। তারা চলে যান। সাত দিনের মধ্যে সবাই এলাকা ভিত্তিক রিপোর্ট দিন। কেন হেরেছি সেই সংক্রান্ত রিপোর্ট পাঠান। ব্লক, টাউন, অঞ্চলে মিটিং মিছিল ছোট করে শুরু করুন। ঘর ছাড়াদের তালিকা জমা দিন কালীঘাটে। চন্দ্রিমা ভট্টাচার্য আইনি সহায়তার কাজে সাহায্য করবে। আইন সংক্রান্ত যোগাযোগ ও পরামর্শ করবেন। বেফাঁস মন্তব্য করা বন্ধ করুন। যা যা বলছেন সব নজরে আছে। এতদিন কেন দলকে বলেননি? এবার কিছু বলার হলে দলকে জানান। বৈঠকে প্রতি জেলাওয়ারী নেতাদের খোঁজ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু’র, সাসপেন্ড বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়-সহ ৩

নেত্রী সাফ জানিয়েছেন, যারা দল ছাড়তে চান তারা এখনই চলে যেতে পারেন, তিনি কাউকে আটকাবেন না। যারা কঠিন সময়েও দলের সাথে থাকবেন, তাদের তিনি ‘নিরেট সোনা’ হিসেবে আখ্যা দিয়েছেন।এলাকাভিত্তিক কাজের গতি বাড়াতে আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট তলব করেছেন তিনি। পাশাপাশি ব্লক, টাউন ও অঞ্চল স্তরে ছোট ছোট মিছিল ও মিটিং শুরু করার নির্দেশ দিয়েছেন। মমতার স্পষ্ট নির্দেশ, ‘‘বেফাঁস মন্তব্য করা বন্ধ করুন। যা যা বলছেন সব নজরে আছে। এতদিন কেন দলকে বলেননি? এবার কিছু বলার হলে দলকে জানান।’’

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d