Sunday, June 14, 2026
HomeScrollকলেজে পড়লেই ফ্রি’তে ইলেকট্রিক স্কুটি দেবে সরকার! মেয়েদের জন্য চালু হচ্ছে দুর্দান্ত...
Free Electric Scooter For Students

কলেজে পড়লেই ফ্রি’তে ইলেকট্রিক স্কুটি দেবে সরকার! মেয়েদের জন্য চালু হচ্ছে দুর্দান্ত প্রকল্প

প্রকল্পের আওতায় ৭০ হাজারেরও বেশি ছাত্রীকে ইলেকট্রিক স্কুটার দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে

ওয়েব ডেস্ক: উচ্চশিক্ষায় মেয়েদের আরও উৎসাহিত করতে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বড় উদ্যোগ নিল উত্তরপ্রদেশ সরকার (State Government of Uttar Pradesh)। রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য চালু করা হচ্ছে ‘রানি লক্ষ্মীবাই স্কুটি যোজনা’ (Rani Laxmibai Scooty Yojna)। এই প্রকল্পের আওতায় ৭০ হাজারেরও বেশি ছাত্রীকে ইলেকট্রিক স্কুটার (Electric Scooter) দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। সরকারি সূত্রে খবর, বিশেষ করে যাঁরা দূর-দূরান্ত থেকে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করেন, তাঁদের কথা মাথায় রেখেই এই প্রকল্প আনা হয়েছে। ছাত্রীদের যাতায়াতের সমস্যা কমানো এবং শিক্ষার পথে প্রতিবন্ধকতা দূর করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রকল্পে পেট্রোলচালিত স্কুটারের বদলে দেওয়া হবে ইলেকট্রিক স্কুটার। এর ফলে একদিকে যেমন জ্বালানি খরচ কমবে, তেমনই পরিবেশ দূষণও কমানো সম্ভব হবে বলে মনে করছে সরকার। রাজ্য সরকারের হিসেব অনুযায়ী, প্রতিটি ইলেকট্রিক স্কুটারের জন্য প্রায় ৫৫ হাজার টাকা খরচ হবে। জানা গিয়েছে, গত ২০ ফেব্রুয়ারি যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) নেতৃত্বাধীন সরকার এই প্রকল্পের জন্য প্রায় ৪০০ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে। ইতিমধ্যেই প্রকল্পের প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়েছে বলেও সূত্রের খবর।

আরও পড়ুন: AI ফিশিংয়ের মাধ্যমে চলছে প্রতারণা! কী করে বাঁচবেন?

সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ছয় মাসের মধ্যেই ছাত্রীদের হাতে স্কুটি তুলে দেওয়ার কাজ শুরু হতে পারে। শিক্ষা দফতর ইতিমধ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক এবং স্নাতকোত্তরের চূড়ান্ত বর্ষে উত্তীর্ণ ছাত্রীদের তালিকা চেয়ে পাঠিয়েছে। সরকারি সূত্রে আরও জানা গিয়েছে, সংরক্ষিত শ্রেণি, ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউএস এবং বিশেষভাবে সক্ষম ছাত্রীদেরও এই প্রকল্পের আওতায় আনা হবে। অর্থাৎ সমাজের সব স্তরের ছাত্রীরাই এই সুবিধা পাবেন। রাজ্যের তরফে মনে করা হচ্ছে, এই প্রকল্প শুধু মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করবে না, একই সঙ্গে তাঁদের স্বনির্ভরতা ও নিরাপদ যাতায়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d