Friday, March 27, 2026
HomeScrollকলকাতায় এসে RSS আর বিজেপির মধ্যে সূক্ষ্ণ তফাৎ বোঝালেন ভাগবত
Mohan Bhagwat

কলকাতায় এসে RSS আর বিজেপির মধ্যে সূক্ষ্ণ তফাৎ বোঝালেন ভাগবত

মোদি অমিত শাহ জামানায় যে কালচার এসেছে , সেটা সংঘের পছন্দ নয়

ওয়েবডেস্ক-  আরএসএস (RSS)  রাজনৈতিক  সংগঠন হল বিজেপি (BJP)। বিজেপি চলে আরএসএস নির্দেশে। সারা দেশে বিজেপির যত নেতা, তারা সবাই সংঘের লোক। দেশে এবং সব রাজ্য এখনও বিজেপির কমিটিতে সাধারণ সম্পাদক সংগঠন যিনি হন, তাকে আরএসএস থেকে পাঠানও হয়। তিনিই সংগঠনের মূল চাবিকাঠি। সংঘ এবং বিজেপির মধ্যে সেতু বন্ধন করেন তিনি। তাই সংঘ থেকে বিজেপিকে আড়াল করা যাবে না। বিজেপির কোনও সিদ্ধান্ত সংঘের অনুমোদন ছাড়া হয় না।  আসলে মোদি অমিত শাহ জামানায় যে কালচার এসেছে , সেটা সংঘের পছন্দ নয়। বিরোধ সেখানেই। বিজেপি এখন চলে ফাইভস্টার কালচারে। যা আরএসএস-এর পছন্দ নয়। তাই মোহন  ভাগবত (Mohan Bhagwat) বিজেপিকে আলাদা করতে চাইলেও সবাই জানে আরএসএস গর্ভে বিজেপির জন্ম এবং আরএসএস ছাড়া বিজেপি অচল।

২০২৬ এর বিধানসভা ভোটের আগে আগে বাংলায় আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat) । আরএসএসের শতবর্ষ অনুষ্ঠান উপলক্ষে বাংলায় এসেছেন সরসংঘচালক। আর এসে ভোটের আগে যে বার্তা দিলেন তা রীতিমতো গুরুত্বপূর্ণ। আরএসএস ছাড়া বিজেপি নয়, বিজেপি ছাড়া আরএসএস নয়, এই রকম ভাবে চিন্তাধারা নিয়ে রাজ্য-রাজনীতি ভাবতে অভ্যস্ত। কিন্তু আরএসএস আর বিজেপির মধ্যে যে সুক্ষ্ণ ফারাক বা তফাৎ আছে, সেটাই স্পষ্ট করে বুঝিয়ে দিয়েন মোহন ভাগবত। সরসংঘপ্রধানের কথায়, সংঘের কোনও শত্রু নেই। হিন্দু সমাজের ঐক্য ও সংহতিই একমাত্র লক্ষ্য।

আরও পড়ুন- খসড়া তালিকায় ১.৩৬ কোটি ভোটারের তথ্যে অসঙ্গতি!

রবিবার সায়েন্স সিটিতে RSS এর ‘শতায়ু সংঘ’ শীর্ষক অনুষ্ঠানে (‘Shatayu Sangha) মোহন ভাগবত বলেন, সংঘ নিয়ে মানুষ ভুল ব্যাখ্যা করে, কিন্তু অনেকেই জানেন না। আরএসএস শুধু হিন্দু সমাজের উন্নতির কথা ভাবে। সংঘ কোনও বিরোধী মনোভাব নিয়ে চলে না। সংঘের কোনও স্বার্থ নেই। সংঘের সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেলা হয়। ভাগবত বলেন, আরএসএস অনেক বিজেপি নেতা আছেন। কিন্তু আরএসএস আর বিজেপিকে গুলিয়ে ফেলা ঠিক নয়। আরএসএস বিরোধের মনোভাব নিয়ে চলে না। আরএসএস-এর লক্ষ্যে একটাই শুধুমাত্র সমাজের উন্নতি। বিজেপির দৃষ্টিকোণ থেকে আরএসএস-কে দেখা ঠিক নয়।

আরএসএস নিয়ে ভাগবত বলেন, সংঘের মূল কথাই হল ‘ভারত মাতা কি জয়’। ভারত শুধু একটি ভূখণ্ডের নয়, একটি সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারার নাম। ভারতীয় সমাজকে প্রস্তুত করার জন্যই সংঘ গঠিত হয়েছিল। আরএসএস হিন্দু সমাজের সংগঠন, অগ্রগতি, ও সুরক্ষার জন্য নিবেদিত।

ঐতিহাসিক প্রসঙ্গ সামনে এনে মোহন ভাগবত সুভাষচন্দ্র বসু, থেকে রামমোহন রায়ের সময় থেকে সমাজ সংস্কারের ধারার কথাটি তুলে ধরেন। তিনি এই ধারাবাহিকতাকে সমুদ্রের একটি দ্বীপের সঙ্গে তুলনা।

দেখুন আরও খবর-

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto