Monday, June 1, 2026
HomeScroll'CID-র অভিযানে বিজেপির কোনও হাত নেই', অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবার মুখ খুললেন...
Suvendu Adhikari

‘CID-র অভিযানে বিজেপির কোনও হাত নেই’, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

তৃণমূলের দুই বিধায়কের ভিত্তিতেই মামলার তদন্ত করছে সিআইডি

ওয়েব ডেস্ক : বিধায়কদের সইকাণ্ডে তদন্ত করছে সিআইডি (CID)। এই মামলায় গত শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে গিয়ে নোটিস দিয়েছিল রাজ্যের গোয়ান্দা সংস্থা। তাঁকে তলবও করা হয়েছে। এ নিয়ে আবার বিস্ফোরক তথ্য সামনে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সঙ্গে জানালেন, “সিআইডি’র অভিযানে বিজেপির কোনও হাত নেই।” তৃণমূলের দুই বিধায়কের ভিত্তিতেই মামলার তদন্ত করছে সিআইডি।

গত ৯ মে বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বোসকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) একটি চিঠি লিখেছিলেন। সেখানে শোভনদেব চট্টোপাধ্যায়ককে বিরোধী দলনেতা, নয়না বন্দ্যোপাধ্যায় ও অসীমা পাত্রকে উপদলনেতা এবং ফিরহাদ হাকিমকে মুখ্যসচেতক করার কথা বলা হয়েছিল। কিন্তু, সেই চিঠি গৃহীত হয়নি। তার কারণ, পরিষদীয় দলের নেতা বা অন্য পদাধিকারীর নির্বাচন পরিষদীয় দলের বৈঠকেই করতে হয়। কিন্তু তৃণমূলের তরফে তা করা হয়নি। এর পর ১৯ মে কালীঘাটে হয় পরিষদীয় দলের বৈঠক। সেখানে সব বিধায়কদের স্বাক্ষর করানো হয়েছিল। কিন্তু অনেক বিধায়ক দাবি করেন তাঁদের যে সই দেখানো হয়েছিল তা আসলে ৬ মে তারিখের।

আরও খবর : ‘পুরুষ’ লক্ষ্মীর খোঁজে আরও কড়া মুখ্যমন্ত্রী, সিট গঠনের নির্দেশ

এই ঘটনার তদন্ত শুরু করেছিল সিআইডি (CID)। তা নিয়ে বলতে গিয়ে শুভেন্দু বলেন, ‘২০ মে আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রেজুলেশনের কপি পাঠান ৭০ জনের সই করা। ২৭ মে তারিখে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা বিধানসভার অধ্যক্ষের কাছে অভিযোগ করেন, যে তাঁদের সই নিয়ে দুর্নীতি হয়েছে। তারপরই সিআইডি-র হাতে তদন্তভার দেওয়া হয়।’

মুখ্যমন্ত্রী আরও বলেছেন, এই মামলায় ১৩জন বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে অরূপ রায়,শুভাশিস দাস ও বাহারুল ইসলাম তদন্তকারীদের জানিয়ে দেন, তাঁরা সই করেননি। এর পরেই শুভেন্দু বলেছেন, তৃণমূল নিজের বিধায়কদের সই জাল করেছে। তার পরেই অভিষেককে নোটিস দিয়েছিল সিআইডি।

মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) আরও জানিয়েছেন, অনেকে বলছেন বিজেপি নাকি প্রতিহিংসার রাজনীতি করছে। কিন্তু, তা সত্য নয়। সঙ্গে বলেছেন, তৃণমূল পার্টিটাই উঠে গিয়েছে। ভোটের আগে নাম তুলে নিচ্ছেন প্রার্থীরা। গতকাল তৃণমূলের বৈঠকে ১৫-১৭ জন উপস্থিত ছিলেন। সেই দল সম্পর্কে আর কী বলব?

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO