Friday, July 17, 2026
HomeScrollদেবাশীষ হালদার ও আসফাকুল্লা নাইয়ার আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট
Calcutta High Court

দেবাশীষ হালদার ও আসফাকুল্লা নাইয়ার আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট

চিকিৎসকদের বদলির নির্দেশ নিয়ে কী বলল আদালত? দেখুন

কলকাতা: আরজি কর আন্দোলনের সঙ্গে যুক্ত দুই চিকিৎসক দেবাশীষ হালদার (Debashish Halder) এবং আসফাকুল্লা নাইয়ার (Asfakullah Naiya) আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুক্রবার বিচারপতি ঋতব্রত কুমার মিত্র নির্দেশ দেন, কাউন্সেলিং অনুযায়ী তাঁদের পছন্দমতো পোস্টিং দিতে হবে এবং পূর্বের ট্রান্সফারের নির্দেশও (Transfer Order) বাতিল করা হচ্ছে। আদালতের পর্যবেক্ষণ, রাজ্যের স্বাস্থ্য দফতর যে পোস্টিং করেছিল তা ত্রুটিযুক্ত এবং নির্ধারিত এসওপি-র বিরোধী। সেই কারণেই স্বাস্থ্য দফতরের নির্দেশ খারিজ করে দেওয়া হয়। ফলে আবেদনকারীদের দাবি অনুযায়ী নতুন করে পোস্টিং দিতে হবে।

গত বছর জুন মাসে জুনিয়র ডাক্তারদের পোস্টিং ও বদলি নিয়ে বিতর্ক শুরু হয়। নিয়ম অনুযায়ী কাউন্সেলিং প্রক্রিয়ায় সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের কাছে তাঁদের পছন্দের কর্মস্থল জানতে চাওয়া হয়েছিল। অভিযোগ, সেই প্রক্রিয়া সত্ত্বেও দেবাশীষ ও আসফাকুল্লা তাঁদের পছন্দের জায়গায় পোস্টিং পাননি।

আরও পড়ুন: অধ্যাপকদের পোলিং ডিউটি নিয়ে কমিশনকে ধাক্কা, সিদ্ধান্ত খারিজ হাইকোর্টের

দেবাশীষ হালদার চেয়েছিলেন হাওড়া জেলা হাসপাতালে পোস্টিং, কিন্তু তাঁকে দেওয়া হয় মালদার গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। এদিকে আসফাকুল্লা নাইয়া চেয়েছিলেন হুগলির প্রফুল্লচন্দ্র হাসপাতালে, অথচ তাঁকে পাঠানো হয় পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই তাঁরা আদালতের দ্বারস্থ হন।

উল্লেখযোগ্যভাবে, এর আগে একই ধরনের মামলায় চিকিৎসক অনিকেত মাহাতো-র ট্রান্সফারের নির্দেশও বাতিল করেছিল হাইকোর্ট। ফলে এই রায় সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করা হচ্ছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot