HomeScrollবিজেপির প্রার্থীর প্রচারে অশান্তি! তৃণমূলকে নিশানা করে CEO দফতরে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল
BJP

বিজেপির প্রার্থীর প্রচারে অশান্তি! তৃণমূলকে নিশানা করে CEO দফতরে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল

প্রচার চলাকালীন ধাপা এলাকায় হুলুস্থুল কাণ্ড

কলকাতা: এন্টালি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারকে (Campaign) ঘিরে উত্তেজনা চরমে। মঙ্গলবার সকালে ধাপা এলাকায় প্রচারে গিয়ে হামলার মুখে পড়ার অভিযোগ তুললেন বিজেপি (BJP) প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। এই ঘটনাকে কেন্দ্র করে এবার মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দ্বারস্থ হলেন তিনি।

অভিযোগ, এদিন সকালে প্রচারে বেরিয়ে ধাপা এলাকায় পৌঁছনোর পর থেকেই তাঁকে বাধা দেয় তৃণমূল কর্মীরা। ‘গো ব্যাক’ স্লোগান তুলে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয় বলে দাবি বিজেপি শিবিরের। এর পাল্টা হিসেবে বিজেপি কর্মীরাও স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

আরও পড়ুন: বরানগরে বিজেপির গোষ্ঠী সংঘর্ষ, সজল ঘোষের সভা চলাকালীন উত্তেজনা

অভিযোগ, এরপরই তৃণমূল কর্মীরা বিজেপি সমর্থকদের দিকে তেড়ে আসেন এবং দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে উপস্থিত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং বড়সড় সংঘর্ষ এড়ানো সম্ভব হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে এন্টালি বিধানসভা এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। এদিকে ঘটনায় পুলিশের গাফিলতির অভিযোগ তুলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের দ্বারস্থ হলেন বিজেপি প্রার্থী। সেখানে তিনি ট্যাংরা ও তপসিয়ার তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বলে খবর।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News