HomeScrollনবান্ন ছেড়ে ফের ‘রাইটার্স’-এ মুখ্যমন্ত্রীর দফতর! কড়া নিরাপত্তার ঘেরাটোপে মহাকরণ
Writers' Building

নবান্ন ছেড়ে ফের ‘রাইটার্স’-এ মুখ্যমন্ত্রীর দফতর! কড়া নিরাপত্তার ঘেরাটোপে মহাকরণ

প্রস্তুতি চলছে প্রথম মন্ত্রিসভার বৈঠকের

কলকাতা: বদলেছে সরকার, বদলাচ্ছে প্রশাসনিক কেন্দ্রও। নবান্নের (Nabanna) পরিবর্তে ফের ঐতিহ্যবাহী মহাকরণ (Mahakaran) বা রাইটার্স বিল্ডিং (Writers’ Building) থেকেই রাজ্যের প্রশাসনিক কাজকর্ম পরিচালনার প্রস্তুতি শুরু করেছে নতুন বিজেপি (BJP) সরকার। শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) শপথ গ্রহণের পর থেকেই রাইটার্সকে ঘিরে শুরু হয়েছে জোর তৎপরতা।

এদিন মহাকরণ চত্বরে ছিল নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। কলকাতা পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীকেও। রাইটার্স বিল্ডিংয়ের সেন্ট্রাল গেটের দু’পাশে দাঁড়িয়ে ছিলেন সশস্ত্র জওয়ানরা। গোটা চত্বর জুড়েই ছিল কড়া নজরদারি। পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদেরও দেখা যায় মহাকরণে।

আরও পড়ুন: ভাঙবেন তবু মচকাবেন না! শুভেন্দুর শপথের পর বদলাল মমতার সোশ্যাল মিডিয়া বায়ো, নেই ‘প্রাক্তন’ শব্দ

সূত্রের খবর, নতুন সরকারের প্রথম দিকের প্রশাসনিক বৈঠকগুলির জন্য বিধানসভার অ্যানেক্স বিল্ডিংয়ের পাঁচতলার কনফারেন্স রুম প্রস্তুত রাখা হয়েছে। আপাতত সেখানেই মন্ত্রিসভার বৈঠক বা গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাইটার্স বিল্ডিংয়ের বিভিন্ন অংশ পরিদর্শন করেছেন ইঞ্জিনিয়ার ও পূর্ত দফতরের আধিকারিকরা। দ্রুত প্রশাসনিক কাজে ব্যবহারের উপযোগী করে তুলতেই চলছে প্রস্তুতি।

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তার আগের দিন নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির পরিষদীয় দলের বৈঠকে তাঁকেই দলনেতা নির্বাচিত করা হয়। শপথ অনুষ্ঠানের আবহে এদিন গেরুয়া আলোয় সেজে ওঠে কলকাতা পুরসভা ভবন এবং রাইটার্স বিল্ডিংও।

বিজেপি সূত্রের দাবি, বাংলার প্রশাসনিক ঐতিহ্য ও ইতিহাসের সঙ্গে রাইটার্স বিল্ডিংয়ের গভীর যোগ রয়েছে। সেই কারণেই সরকার গঠনের পর নবান্নের পরিবর্তে মহাকরণ থেকেই প্রশাসন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে, এই সিদ্ধান্তের মধ্যে রাজনৈতিক বার্তার পাশাপাশি ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টাও স্পষ্ট।

[youtube-feed feed=1]
Read More

Latest News