Friday, March 27, 2026
HomeScrollছাব্বিশের ভোটের আগেই রাজনীতি থেকে সরে দাঁড়ালেন চিরঞ্জিত
Chiranjeet Chakraborty

ছাব্বিশের ভোটের আগেই রাজনীতি থেকে সরে দাঁড়ালেন চিরঞ্জিত

চূড়ান্ত সিদ্ধান্ত দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই ছেড়ে দিয়েছেন

কলকাতা: বিধানসভার (West Bengal Assembly) শেষ দিনে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty)। আগেই ইঙ্গিত দিয়েছিলেন, আর রাজনীতিতে থাকতে চান না—এদিন বিধানসভায় দাঁড়িয়ে সেই অবস্থানেই অনড় থাকার কথা স্পষ্ট করেন তিনি। চিরঞ্জিত জানান, আসন্ন নির্বাচনে তিনি আর প্রার্থী হতে চান না। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই ছেড়ে দিয়েছেন।

বিধানসভায় নিজের বক্তব্যে তিনি বলেন, এবার অভিনয়ের পেশায় আরও বেশি করে মন দিতে চান। দীর্ঘ রাজনৈতিক জীবনের পর নতুন করে অভিনয় জগতে সক্রিয় হওয়ার ইচ্ছার কথাও তুলে ধরেন তিনি। তাঁর এই ঘোষণায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন: বিধানসভায় পাশ  হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন এমেন্ডমেন্ড বিল

বিধানসভায় নিজের বক্তব্যে তিনি বলেন, এবার অভিনয়ের পেশায় আরও বেশি করে মন দিতে চান। দীর্ঘ রাজনৈতিক জীবনের পর নতুন করে অভিনয় জগতে সক্রিয় হওয়ার ইচ্ছার কথাও তুলে ধরেন তিনি।

চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা হিসেবে বহু বছর কাজ করার পর রাজনীতিতে যোগ দেন চিরঞ্জিত। তৃণমূল কংগ্রেসের টিকিটে একাধিকবার বিধায়ক নির্বাচিত হন এবং এলাকার সাংগঠনিক কাজেও সক্রিয় ভূমিকা নেন। সাংস্কৃতিক জগতের পরিচিত মুখ হওয়ায় সাধারণ মানুষের সঙ্গে তাঁর যোগাযোগও ছিল উল্লেখযোগ্য।

রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণার সময় তিনি সহকর্মী বিধায়ক ও দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছেন—এটাই তাঁর বড় প্রাপ্তি। তবে এখন ব্যক্তিগত পেশা ও সৃজনশীল কাজকে বেশি সময় দিতে চান। তাঁর এই ঘোষণার পর রাজনৈতিক ও সাংস্কৃতিক—দুই মহলেই জোর আলোচনা শুরু হয়েছে। আগামী দিনে তিনি পুরোপুরি অভিনয়ে ফিরবেন নাকি দল অন্য কোনও দায়িত্ব দেবে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto