Friday, May 15, 2026
HomeScrollনবান্নের আবেদন খারিজ, ২৫ জন আধিকারিককে ট্রেনিংয়ের নির্দেশ কমিশনের
Election Commission

নবান্নের আবেদন খারিজ, ২৫ জন আধিকারিককে ট্রেনিংয়ের নির্দেশ কমিশনের

২৫ জন আধিকারিককে ভোটের বিশেষ ট্রেনিংয়ে উপস্থিত থাকার নির্দেশ কমিশনের

কলকাতা: নবান্নের পাঠান বিকল্প নাম খারিজ করল নির্বাচন কমিশন (Election Commission)। আইএস এবং আইপিএস আধিকারিকদের বিকল্প নাম বাতিল করল কমিশন। নবান্নের আবেদন খারিজ করে ২৫ জন আধিকারিককে ভোটের বিশেষ ট্রেনিংয়ে উপস্থিত থাকার নির্দেশ দিল নির্বাচন কমিশন। ওই তালিকায় রয়েছেন ১৫ জন IAS অফিসার ও ১০জন IPS অফিসার। তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মিনাও।

কেন্দ্রীয় অবজার্ভার (Central Observer) নিয়োগ ইস্যুতে রাজ্য ও নির্বাচন কমিশন সংঘাত।রাষ্ট্রসচিবকেও ভিনরাজ্যে কেন্দ্রীয় অবজার্ভার হিসাবে কাজ করতে হবে। কমিশনের তরফে সাফ জানানো হয়েছে, আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় পর্যবেক্ষকদের ব্রিফিং বৈঠক। সেই বৈঠকে যোগ দিতে রাজ্যে ২৫ জন আইপিএস, আইএএসদের। কমিশনের আরও নির্দেশ, সংশ্লিষ্ট এই সিদ্ধান্ত দ্রুত সকল আধিকারিককে জানাতে হবে। কয়েকদিন আগে নির্বাচন কমিশন একটি নির্দেশিকা জারি করে জানিয়েছিল, বাংলা, অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরির বিধানসভা নির্বাচনে ২৫ জন আধিকারিককে কেন্দ্রীয় অবজার্ভার হিসাবে নিয়োগ করা হবে। আধিকারিকদের নামের তালিকাও প্রকাশ করে কমিশন। ওই তালিকায় রয়েছেন স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনা-সহ ১৫ জন আইএএস এবং ১০ জন আইপিএস আধিকারিক। এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে রাজ্য।

আরও পড়ুন: মমতার সওয়ালের পর কমিশনকে নোটিস দিয়ে শীর্ষ আদালত বলল, ‘সংবেদনশীল হোন’

নবান্নের দাবি, ভোটের আগে এই শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের বাইরে পাঠানো হলে এখানে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কাজে সমস্যা হতে পারে। ২৫ জনের মধ্যে মোট ১৭ জন আধিকারিককে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার আর্জি জানানো হয় রাজ্যের তরফে। বিকল্প নামও প্রস্তাব করা হয়। বুধবার স্পষ্ট করে কমিশনের তরফে জানানো হয়েছে, এমন কোনও আর্জি তারা মানছে না। কমিশনের দেওয়া তালিকা অনুযায়ী ২৫ জন আধিকারিককে নির্ধারিত দিন ও সময়ে বৈঠকে অংশগ্রহণ করতেই হবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto