Sunday, July 5, 2026
HomeScrollসিঙ্গাপুরগামী পণ্যবাহী জাহাজ থেকে গঙ্গায় ঝাঁপ! চাঞ্চল্য কলকাতায়
kolkata

সিঙ্গাপুরগামী পণ্যবাহী জাহাজ থেকে গঙ্গায় ঝাঁপ! চাঞ্চল্য কলকাতায়

চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল কলকাতা বন্দরের ৭ নম্বর ডক এলাকায়

ওয়েব ডেস্ক : সিঙ্গাপুরগামী পণ্যবাহী জাহাজ (Singapore-bound cargo ship) থেকে হঠাৎ গঙ্গায় ঝাঁপ এক ক্রু মেম্বারের (Crew member)! এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল কলকাতা (Kolkata) বন্দরের ৭ নম্বর ডক এলাকায়। ঘটনার পর তল্লাশি চালানোর পরেও ওই ক্রু মেম্বারের খোঁজ পাওয়া যায়নি বলেই খবর। জানা গিয়েছে, ওই ক্রু মেম্বার শ্রীলঙ্কার (Srilanka) বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ এমন ঘটনা ঘটে। সেই সময় বন্দর ট্রাফিক বিভাগ থেকে ৭ নম্বর এন.এস. ডকের কাছে একটি কন্টেইনার জাহাজের একজন ক্রু সদস্য জলে ঝাঁপ দেয়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে, বাংলাদেশের চট্টগ্রাম থেকে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল ওই পণ্যবাহী জাহাজটি। ওই জাহাজের নাম ‘কোটা দুনিয়া’। মাঝ গঙ্গায় যখন ওই জাহাজটি দাঁড়িয়েছিল সেই সময় এই ঘটনাটি ঘটে বলে খবর।

আরও খবর : আহিরীটোলা ঘাটে জেটি থেকে ঝাঁপ যুবকের, বন্ধ লঞ্চ চলাচল

জানা যাচ্ছে, ওই ব্যাক্তির নাম বান্দারাওয়াত্তে ভিদানেলগে। তিনি সোজা জাহাজ থেকে গঙ্গায় ঝাঁপ দেন। এই গোটা বিষয়টি চোখে পড়ে ক্রু মেম্বারদের। তার সঙ্গে সঙ্গে ঘটনাটি জানান জাহাজের ক্যাপ্টেনকে। তারপরেই বিষয়টি বন্দর ট্রাফিক বিভাগকে জানানো হয়।

এই ঘটনার পরেই জলে তল্লাশি অভিযান শুরু করে মেরিন বন্দর বিভাগের দু’টি বোট। ডুবুরি নিয়েও খোঁজ চালানো হয় বলে খবর। কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি বলেই খবর। জানা গিয়েছে, এই ঘটনার পরে ডিএমজি টিম মোতায়েন করা হয়েছিল। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি বলেই খবর।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet