Monday, August 10, 2026
HomeBig news২৭ জুলাই থেকে বাড়ছে কলকাতা মেট্রোর পরিষেবা, সকাল ৬টা থেকে রাত সাড়ে...
Kolkata Metro

২৭ জুলাই থেকে বাড়ছে কলকাতা মেট্রোর পরিষেবা, সকাল ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলবে মেট্রো

ব্লু ও গ্রিন দুই লাইনেই বাড়ছে মেট্রোর সংখ্যা

ওয়েব ডেস্ক: কলকাতা মেট্রোর (Kolkata Metro) যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর। আগামী ২৭ জুলাই থেকে ব্লু ও গ্রিন, দুই লাইনেই পরিষেবার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো (Metro) রেল কর্তৃপক্ষ। নতুন সূচি অনুযায়ী, এবার থেকে সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টায় এবং শেষ মেট্রো চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। যাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম (ব্লু লাইন) এবং হাওড়া ময়দান-সেক্টর ফাইভ (গ্রিন লাইন), উভয় রুটেই সকাল ৬টায় প্রথম ট্রেন চলবে। শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে। রবিবারেও পরিষেবার সময় বাড়ানো হয়েছে। সেদিন সকাল ৯টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মেট্রো (Metro) চলবে। এছাড়া রাত ৯টা ২৫ মিনিট পর্যন্ত ব্লু ও গ্রিন লাইনের সমস্ত স্টেশনে টিকিট কাউন্টার খোলা থাকবে।

আরও খবর : গঠিত হল সপ্তম পে কমিশন, কথা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

পরিষেবার সময় বাড়ানোর পাশাপাশি ট্রেনের সংখ্যাও বাড়ানো হচ্ছে। সোমবার থেকে শনিবার ব্লু লাইনে ১২টি অতিরিক্ত মেট্রো (Metro) চালানো হবে। রবিবার যুক্ত হবে আরও ৬টি ট্রেন। একইভাবে গ্রিন লাইনেও অতিরিক্ত পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ, যাতে ব্যস্ত সময়ে যাত্রীদের ভিড় সামাল দেওয়া যায়।

উল্লেখ্য, কোভিড-পরবর্তী সময়ে কলকাতা মেট্রোর (Kolkata Metro) পরিষেবার সময় কমিয়ে দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তের পর থেকেই সময়সীমা আগের মতো করার দাবি জানিয়ে আসছিলেন নিত্যযাত্রীরা। অবশেষে সেই দাবি মেনে পরিষেবা সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়ায় স্বস্তি ফিরেছে শহরের মেট্রোযাত্রীদের মধ্যে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor