Wednesday, July 1, 2026
HomeScrollপুজোতে ব্লু ও গ্রিন লাইন কখন পরিষেবা মিলবে? দেখে নিন
Kolkata Metro

পুজোতে ব্লু ও গ্রিন লাইন কখন পরিষেবা মিলবে? দেখে নিন

পঞ্চমী থেকেই শুরু হচ্ছে বাড়তি পরিষেবা

কলকাতা: পুজো শুরু হয়ে গিয়েছে। পুজো মানেই উত্তর থেকে দক্ষিণ রাত জেগে প্যান্ডেল হপিং। পুজোর সময়ে কখন থেকে কখন চলবে কলকাতা মেট্রো, জানিয়ে দিলেন মেট্রো রেল কর্তৃপক্ষ। প্রতি বছর পুজোর সময় রাতেও পরিষেবা চালু রাখে কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। রাতভর চলে কলকাতার মেট্রো (Metro Service Timing in Durga Puja 2025)। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। সপ্তমী থেকে নবমী সারারাত চলবে মেট্রো। ব্লু ও গ্রিন লাইনে সারারাত চলবে মেট্রো। পঞ্চমী থেকেই বাড়তি মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে। ব্যস্ত সময়ে ৬ থেকে ৭ মিনিট পর পর মেট্রো মিলবে।

পুজোর মূল চারটি দিন ব্লু লাইনে (Blue Line Metro) অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরম সপ্তমী, অষ্টমী, নবমীতেও সারারাত চলবে মেট্রো। মঙ্গলবার তার সময়সূচি প্রকাশ করল কর্তৃপক্ষ। সেইসঙ্গে পঞ্চমী ও ষষ্ঠীর দিন কখন মেট্রো চলবে, তাও জানানো হয়েছে। এছাড়াও, গ্রিন লাইন (GreenLine Metro)-এর পরিষেবাও মধ্যরাতের পরেও বাড়ানো হয়েছে। পঞ্চমীতে সকাল ৮ টা থেকে মেট্রো চলবে রাত ১১ টা পর্যন্ত। ষষ্ঠীতে সকাল ৯ টা থেকে মেট্রো চলবে রাত ১১ টা পর্যন্ত। যষ্ঠীর দিন ২৬৪ টা মেট্রো চলবে। আপে ১২৩-ডাউনে ১২৩মেট্রো চলবে। সপ্তমীতে দুপুর ১ টা থেকে মেট্রো চলবে ভোর ৪টে পর্যন্ত। অষ্টমীতে দুপুর ১ টা থেকে মেট্রো চলবে ভোর ৪টে পর্যন্ত। নবমীতে দুপুর ১ টা থেকে মেট্রো চলবে ভোর ৪টে পর্যন্ত। দশমীতে দুপুর ১ টা থেকে মেট্রো চলবে রাত ১০ টা পর্যন্ত।

আরও পড়ুন: মহানগরের মহাপুজোয় সন্তোষ মিত্র স্কোয়ার

এই বছর গ্রিন লাইনের পরিষেবা মধ্যরাতের পরেও চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মেট্রো আধিকারিকরা জানিয়েছেন, তারা ভোর পর্যন্ত গ্রিন লাইন চালু রাখার চেষ্টা করছেন। পঞ্চমী শনিবার অর্থাৎ ২৭.০৯.২০২৫ তারিখে, ২২৫টি পরিষেবা (১১৪টি আপ এবং ১১১টি ডাইন)। প্রতি ৭ মিনিট পর পর পরিষেবা মিলবে। পঞ্চমীতে সকাল ৭.৩০ টা থেকে মেট্রো চলবে রাত ১১ টা পর্যন্ত। ষষ্ঠীতে সকাল ৯ টা থেকে থেকে মেট্রো চলবে রাত ১১ টা পর্যন্ত। সপ্তমীতে দুপুর ১.৩০ টা থেকে মেট্রো চলবে ভোর ৪টে পর্যন্ত। অষ্টমীতে দুপুর ১.৩০ টা থেকে মেট্রো চলবে ভোর ৪টে পর্যন্ত। নবমীতে দুপুর ১.৩০ টা থেকে মেট্রো চলবে ভোর ৪টে পর্যন্ত। দশমীতে দুপুর ১.৩০ টা থেকে মেট্রো চলবে রাত ১০.৩০ টা পর্যন্ত।

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO