Tuesday, July 21, 2026
HomeScroll২১ জুলাই মেঘলা কলকাতা, দিনভর বৃষ্টির পূর্বাভাস! উত্তরবঙ্গে ভারী বৃষ্টিতে ধসের আশঙ্কা
Weather Update

২১ জুলাই মেঘলা কলকাতা, দিনভর বৃষ্টির পূর্বাভাস! উত্তরবঙ্গে ভারী বৃষ্টিতে ধসের আশঙ্কা

সকাল থেকেই শহর ও সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা

[h_news]

কলকাতা: মঙ্গলবার, ২১ জুলাই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Rain Forecast)। সকাল থেকেই শহর ও সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলেছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, দিনভর আকাশ মেঘলা থাকবে এবং বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ফলে শহরের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও অফিসযাত্রীদের যাতায়াতে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে (Weather Update)।

আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে মৌসুমি অক্ষরেখা রাঁচি হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি ঝাড়খণ্ড ও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই দুই আবহাওয়াগত ব্যবস্থার প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ছে।

আরও পড়ুন: ২১ জুলাইয়ের সমাবেশ ঘিরে কড়া লালবাজার, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

মঙ্গলবার দুই ২৪ পরগনা ও নদিয়া জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির এই পরিস্থিতি বজায় থাকতে পারে। বুধবার ও বৃহস্পতিবার উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

কলকাতায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে পূর্বাভাস।

অন্যদিকে উত্তরবঙ্গেও জারি রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি-সহ একাধিক জেলায় বুধবার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। অতিবৃষ্টির জেরে নদীর জলস্তর বৃদ্ধি, নিচু এলাকায় জল জমা এবং প্লাবনের আশঙ্কা রয়েছে। পাহাড়ি এলাকায় ধস নামার ঝুঁকির কথাও জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি টানা বৃষ্টিতে কৃষিজমির ফসলের ক্ষতির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় যাত্রা এড়ানোর পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot