Friday, July 3, 2026
HomeWTCখালেদা জিয়ার প্রয়াণে শোকবার্তা মমতার
Mamata Banerjee

খালেদা জিয়ার প্রয়াণে শোকবার্তা মমতার

গভীর শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি (BNP) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার (Begum Khaleda Jiya) মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে শোকবার্তা দিয়ে প্রতিবেশী দেশের এই বর্ষীয়ান নেত্রীর প্রয়াণে সমবেদনা জানান তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার,বন্ধুবান্ধব ও তাঁর রাজনৈতিক সহকর্মীদের আমার সমবেদনা জানাচ্ছি।” পাশাপাশি তিনি প্রয়াত নেত্রীর আত্মার শান্তি কামনা করেন।

আরও পড়ুন: শেষ নিঃশ্বাস ঢাকার হাসপাতালে, প্রয়াত বিএনপি নেত্রী খালেদা জিয়া

মুখ্যমন্ত্রীর মতে, খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান। দীর্ঘদিন ধরে সে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। গণতান্ত্রিক পরিসরে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন মমতা। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা স্মরণ করে তৃণমূল সুপ্রিমো জানান, প্রতিবেশী দেশের এমন এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়াণে বাংলার মানুষও শোকস্তব্ধ।

উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার সকালে ঢাকায় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে বাংলাদেশের পাশাপাশি ভারতের রাজনৈতিক মহলেও শোকের ছায়া নেমে এসেছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO