HomeBig newsসিঁড়ি থেকে নীচে পড়লেন আধিকারিক, চাঞ্চল্য খাদ্যভবনে
Khadya Bhavan

সিঁড়ি থেকে নীচে পড়লেন আধিকারিক, চাঞ্চল্য খাদ্যভবনে

সোমবার সকাল ১০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে গিয়েছে

ওয়েব ডেস্ক : খাদ্য ভবনে (Khadya Bhavan) ঘটে গেল দুর্ঘটনা (Tragic Incident)। সিঁড়ি থেকে নীচে পড়ে গেলেন কৃষি বিপণন বিভাগের এক আধিকারিক। তিনি গুরুতর আহত হয়েছেন বলেই জানা যাচ্ছে। প্রাথমিকভাবে সিঁড়ির ফাঁক গলে পড়ে যান তিনি। আর এই ঘটনায় খাদ্যভবনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ওই আধিকারিকের নাম ইন্দ্রদেব ভট্টাচার্য।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকাল ১০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে গিয়েছে। অনেকেই আচমকা কিছু পড়ে যাওয়ার শব্দ পান। তাঁর পরেই গিয়ে দেখেন কৃষি বিপণন বিভাগের ওই আধিকারিক আসবাবপত্রের উপরে পড়ে রয়েছেন। এর পরেই অফিসে হইচই শুরু হয়ে যায়।

আরও খবর : জুনের প্রথমেই দাম বাড়ল গ্যাস সিলিন্ডারের, এখন কত টাকা?

জানা যাচ্ছে, ঘটনার পর ওই আধিকারিককে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে (Hospital)। সূত্রের খবর, আপাপতত তাঁর চিকিৎসা চলছে ট্রমা কেয়ারে। তবে প্রশ্ন উঠছে কীভাবে ওই আধিকারিক রেলিং গড়ে পড়ে গেলেন? তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আপাতত গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এসএসকেএম হাসপাতালে। কী ভাবে তিনি পড়ে গেলেন তা খতিয়ে দেখছেন খাদ্য ভবনের আধিকারিকেরা। তবে গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News