Friday, July 17, 2026
HomeScroll‘আক্রান্ত হয়েও দলের ফোন পাইনি’, তৃণমূলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন অরূপ রায়
Arup Roy

‘আক্রান্ত হয়েও দলের ফোন পাইনি’, তৃণমূলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন অরূপ রায়

ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী

হাওড়া: নিজের বাড়িতে হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের (TMC) প্রাক্তন মন্ত্রী তথা মধ্য হাওড়ার (Howarh) বিধায়ক অরূপ রায় (Arup Roy)। তাঁর অভিযোগ, আক্রান্ত হওয়ার পরেও দলের তরফে কেউ ফোন করে খোঁজ পর্যন্ত নেননি। শুধু তিনি নন, সাংসদ, বিধায়ক থেকে শুরু করে নিচুতলার কর্মীরা আক্রান্ত হলেও দল কার্যত নীরব রয়েছে।

শনিবার মধ্য হাওড়ার কাসুন্দিয়া ফার্স্ট বাই লেনে অরূপ রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। অভিযোগ, তাঁর বাড়ির সামনের একটি গুদাম থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী ত্রিপল, কম্বল, শাড়ি, ধুতি-সহ নানা সামগ্রী উদ্ধার হয়। এরপরই ‘চোর চোর’ স্লোগান তুলে বিক্ষোভ শুরু হয়।

আরও পড়ুন: আজ থেকে প্রার্থনা সঙ্গীতে বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’

সোমবার নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে অরূপ রায় বলেন, হামলার ঘটনার পর এখনও পর্যন্ত দলের কোনও শীর্ষ নেতা তাঁর সঙ্গে যোগাযোগ করেননি। এই পরিস্থিতিতে দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

অরূপের কথায়, “উদয়নরায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা আক্রান্ত, ঘরছাড়া। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা হয়েছে। জেলায় জেলায় কর্মীরা আক্রান্ত হচ্ছেন। অথচ দলের পক্ষ থেকে কোনও সমর্থন বা পাশে থাকার বার্তা পাওয়া যাচ্ছে না।”

তিনি আরও বলেন, “এর আগেও দল হেরেছে। কিন্তু তখন বুক চিতিয়ে রাজনীতি করেছি। মিছিল-মিটিং করেছি। এমন পরিস্থিতি আগে কখনও দেখিনি।”

ত্রাণসামগ্রী উদ্ধারের প্রসঙ্গে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন অরূপ। তাঁর দাবি, ওই সামগ্রী অনেক দিন ধরেই গুদামে পড়ে ছিল। সেগুলি সরিয়ে নেওয়ার জন্য তিনি আগেই জেলা প্রশাসনকে অনুরোধ করেছিলেন। প্রশাসন যখন সামগ্রী সরানোর উদ্যোগ নেয়, তখনই বিজেপি কর্মীরা ম্যাটাডোর ঘিরে বিক্ষোভ দেখান বলে তাঁর অভিযোগ।

ঘটনার জেরে থানায় এফআইআর দায়ের করার কথাও জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী। পাশাপাশি দলের ভবিষ্যৎ কর্মসূচিতে তিনি অংশ নেবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছেন।

রাজ্যে সরকার পরিবর্তনের পর তৃণমূলের একাধিক নেতা ও জনপ্রতিনিধির উপর হামলার অভিযোগ সামনে এসেছে। সেই আবহে দলের অন্দরের অসন্তোষ প্রকাশ্যে এনে অরূপ রায়ের এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি করেছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot