HomeScrollশুভেন্দু অধিকারী ও যোগী আদিত্যনাথকে খুনের হুমকি? নিরাপত্তা সংস্থার দ্বারস্থ বিজেপি নেত্রী
Suvendu Adhikari

শুভেন্দু অধিকারী ও যোগী আদিত্যনাথকে খুনের হুমকি? নিরাপত্তা সংস্থার দ্বারস্থ বিজেপি নেত্রী

পাকিস্তানের ভাট্টি গোষ্ঠীর সদস্য পরিচয়ে ভয়েস মেসেজ পাঠানোর দাবি নাজিয়া ইলাহি খানের, অভিযোগ ঘিরে তৎপরতা

ওয়েব ডেস্ক : বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) খুনের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করলেন বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খান। তাঁর অভিযোগ, গত ২১ তারিখ একটি ভয়েস মেসেজে দুই মুখ্যমন্ত্রীকে নিশানা করার কথা বলা হয়।

পাকিস্তানের কুখ্যাত ভাট্টি গোষ্ঠীর সদস্য বলে পরিচয় দেওয়া এক ব্যক্তি ওই বার্তা পাঠিয়েছেন বলেও দাবি তাঁর। একই সঙ্গে তাঁকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার কথা জানিয়ে পুলিশ ও নিরাপত্তা সংস্থার দ্বারস্থ হয়েছেন বিজেপি নেত্রী।

আরও খবর :  দমদম বিমানবন্দরে বোমাতঙ্ক! শৌচালয়ে মিলল হুমকির চিরকুট

এর আগেও শুভেন্দু অধিকারীকে ঘিরে নিরাপত্তা উদ্বেগের ঘটনা সামনে এসেছে । গত জুলাই মাসে বর্ধমানের রেনেশা হাউসিং এলাকায় একটি জিম থেকে এক জইশ জঙ্গিকে গ্রেফতারের পর মুখ্যমন্ত্রীকে হুমকি দেওয়ার প্রসঙ্গ উঠে আসে। ২০২৪ সালে বিরোধী দলনেতা থাকাকালীনও তাঁর উপর হামলার আশঙ্কার কথা সামনে এসেছিল। সেই সময় নিরাপত্তা জোরদার করা হয়েছিল ।এই প্রসঙ্গে উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন গুহ বলেন, এ ধরনের হুমকি দিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে ভয় দেখানো যাবে না।

[youtube-feed feed=1]
Read More

Latest News