Sunday, May 17, 2026
HomeScrollযাত্রী ভোগান্তি অব্যাহত! ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপে লগ-ইন সমস্যায় নাকাল যাত্রীরা
Kolkata Metro

যাত্রী ভোগান্তি অব্যাহত! ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপে লগ-ইন সমস্যায় নাকাল যাত্রীরা

ভোগান্তির মুখে পড়ে রীতিমতো বিরক্ত যাত্রীরা

কলকাতা: বছরের শেষেও কলকাতা মেট্রোয় (Kolkata Metro) ভোগান্তির শেষ নেই। কখনও রেক বিকল হয়ে পরিষেবা বন্ধ, কখনও টিকিট ভেন্ডিং মেশিনে অনলাইন পেমেন্টে সমস্যা (Online Payment Issue)। তার উপর গোদের উপর বিষফোঁড়ার মতো যোগ হয়েছে ‘আমার কলকাতা মেট্রো’ (Amar Kolkata Metro Aap) অ্যাপের ত্রুটি। রীতিমতো বিরক্ত যাত্রীরা।

যাত্রীদের অভিযোগ, গত কয়েকদিন ধরেই ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপ কার্যত অকেজো। কার্ড রিচার্জ হচ্ছে না, অ্যাপ থেকে টিকিট কাটাও যাচ্ছে না। এমনকি কোন সময় মেট্রো রয়েছে, সেই তথ্য দেখতে গেলেও বারবার স্ক্রিনে ভেসে উঠছে ‘এরর’ মেসেজ। কোথাও কোথাও আবার টিকিট ভেন্ডিং মেশিনেও অনলাইন পেমেন্টে সমস্যা দেখা দিয়েছে।

আরও পড়ুন: বড়দিনের খরা কাটিয়ে জনজোয়ার! বছরের শেষ রবিবারে চিড়িয়াখানায় মানুষের ঢল

এর জেরে যাত্রীদের ভরসা করতে হচ্ছে কাউন্টার টিকিটের উপরেই। অথচ বেশিরভাগ মেট্রো স্টেশনে গড়ে মাত্র ১–২টি কাউন্টার খোলা থাকে। তার তুলনায় যাত্রী সংখ্যা অনেক বেশি। ফলে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে গিয়ে একের পর এক মেট্রো মিস করছেন অনেকে। এতে ক্ষোভ আরও বেড়েছে যাত্রীদের মধ্যে।

যাত্রীদের একাংশের প্রশ্ন, যাত্রীসুবিধার কথা ভেবেই ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপ চালু করা হয়েছিল। কিন্তু যদি অ্যাপটাই বেশিরভাগ সময় কাজ না করে, তাহলে তা রাখার প্রয়োজন কী? তাঁদের দাবি, এমন অ্যাপ চালু রাখার বদলে বন্ধ করে দেওয়াই ভালো।

অ্যাপের এই সমস্যা নজরে এসেছে মেট্রো কর্তৃপক্ষেরও। বেশ কয়েকদিন পর বিষয়টি স্বীকার করেছে তারা। মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য, ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপ আপগ্রেডেশনের কাজ চলছে। সেই কারণেই এই সাময়িক সমস্যা। যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। যত দ্রুত সম্ভব আপগ্রেডেশনের কাজ শেষ করার চেষ্টা চলছে।

তবে কবে থেকে অ্যাপের সমস্যা পুরোপুরি মিটবে, সে বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট সময়সীমা জানাতে পারেনি মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই যাত্রীদের ক্ষোভ আরও বেড়েছে। অনেকেরই প্রশ্ন—আপগ্রেডেশনের কাজ শুরু করার আগে যাত্রীদের আগাম জানানো হল না কেন?

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto