নয়াদিল্লি: আজ বাংলা সঙ্গে গোটা দেশ এক বেনজির দৃশ্যের সাক্ষী। সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলার শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আগের বক্তব্যের প্রতিধ্বনি শোনা যেতে পারে। সুপ্রিম কোর্টে ঢোকার সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর দলের লোকজনকে বলতে শোনা যায়, ‘আমি পেছনেই বসব, একেবারে পেছনে।’ দৃশ্যটাও ছিল চোখে পড়ার মতো। নির্বাচন কমিশনের (Election Commission) সঙ্গে বৈঠকের সময় মমতা নিজে কালো শাল পরেছিলেন। কিন্তু তৃণমূল-সহ মুখ্যমন্ত্রীর এসআইআর মামলার শুনানির সময় ঘিরে অনিশ্চয়তা। সকাল সাড়ে ১০টায় মুখ্যমন্ত্রীর মামলাটি শুনানিক্রমে ৩৭ নম্বরে থাকলেও অগ্রাধিকারের ভিত্তিতে শুনানির কথা জানানো হয়েছিল। কিন্তু প্রধান বিচারপতির এজলাস বসার পর নতুন শুনানিক্রমে অগ্রাধিকার তালিকায় মুখ্যমন্ত্রীর করা এসআইআর সংক্রান্ত মামলাটি নেই। এখন তালিকার ৮ নম্বর মামলার শুনানি চলছে।
সুপ্রিম কোর্ট চত্বরে কড়া নিরাপত্তা দিল্লি পুলিশের। গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী মামলাকারী হিসেবে সরাসরি সুপ্রিম কোর্টের শুনানিতে হাজির হয়েছেন। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলার শুনানি হওয়ার কথা বুধবার। তাতে ইন পার্সন বা জনতার হয়ে নিজে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার আগে তিনি শীর্ষ আদালতে আরও একটি মামলা দায়ের করলেন। নয়া মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জি, অবিলম্বে ভোটারদের নাম বাতিলের প্রক্রিয়াটি বন্ধ করা হোক।
আরও পড়ুন: কালো গাউন পরে শীর্ষ আদালতে মমতা! সমাজমাধ্যমে ঝড় TMC-র
১ নম্বর কোর্টে মামলাগুলির শুনানি ক্রমে পরিবর্তন। সকাল সাড়ে ১০টায় কোর্ট বসার আগে শুনানিক্রমে ৩৭ নম্বর আইটেম থাকলেও, এখন নেই। কোন সময় শুনানি হবে নিশ্চিত ভাবে তা বলা হচ্ছে না। প্রাথমিক ভাবে শুনানিক্রমে পশ্চিমবঙ্গের এসআইআর মামলার উল্লেখ নেই। সুপ্রিম কোর্ট জানানো হয়েছে, প্রধান বিচারপতির এজলাসে শুনানির ক্রম হল ১ থেকে ৫। তার পরে তালিকার ৩৫ নম্বর মামলার শুনানি হবে। সেটি শেষ হলে তালিকার ৬ থেকে ১৬ নম্বর মামলার শুনানি হবে। এর পরে রয়েছে ৪০ এবং ৪১ নম্বর মামলার শুনানি। পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি রয়েছে তালিকার ২১ নম্বরে। ৩৭ নম্বরে রয়েছে মুখ্যমন্ত্রীর মামলা।
আদালতে তালিকা ধরে পর পর মামলার শুনানি হয়। তবে কোন মামলা আগে এবং কোনটি পরে শুনানি হবে গুরুত্বের বিচারে বিচারপতিরা তা সিদ্ধান্ত নেন। এ ক্ষেত্রে শুনানির তালিকায় আছে। কিন্তু কোন সময় শুনানি হবে নিশ্চিত ভাবে তা বলা হচ্ছে না। আইনজীবী মহল যেটা মনে করছে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট তালিকায় ১১ এবং ১২ নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের দোলা সেন এবং ডেরেক ওব্রায়োনের মামলা। সেই মামলার শুনানি সময় ৩৭ নম্বরে থাকা মুখ্যমন্ত্রীর মামলাটি শোনার জন্য দৃষ্টি আকর্ষণ করা হবে।প্রধান বিচারপতির এজলাসে নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি লোক ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশ নিতে চান। মুখ্যমন্ত্রীর মামলার জন্যই এত লোক ভার্চুয়াল মাধ্যমে অংশ নিতে চাইছেন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এক হাজারের বেশি লোক অংশ নিয়েছেন।







