Tuesday, July 14, 2026
HomeScrollরাজ্যের অ্যাডভোকেট জেনারেল হলেন সুরজিৎ নাথ মিত্র
Surojit Nath Mitra

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হলেন সুরজিৎ নাথ মিত্র

কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরি ক্লাবের একজন সিনিয়র সদস্য

কলকাতা: রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হিসাবে নিযুক্ত হলেন সুরজিৎ নাথ মিত্র (Surojit Nath Mitra appointed WB Advocate General)। একজন সিনিয়র আইনজীবী। দেওয়ানি, বাণিজ্যিক ও কর্পোরেট আইন সংক্রান্ত মামলায় আইনজীবী হিসেবে দক্ষতার জন্য তিনি বিশেষভাবে পরিচিত। কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরি ক্লাবের একজন সিনিয়র সদস্য। উচ্চ আদালত কর্তৃক বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় তাকে ‘একক সালিশকারী’ (Sole Arbitrator) বা ‘যুগ্ম বিশেষ কর্মকর্তা’ (Joint Special Officer) হিসেবেও নিযুক্ত করা হয়েছে বারংবার।

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর থেকে প্রশাসনিক স্তরে একাধিক রদবদল শুরু হয়েছে। অ্যাডভোকেট জেনারেলের পদ নিয়েও জোর চর্চা চলছিল প্রশাসনিক ও আইন মহলে।তৃণমূল সরকারের আমলে এই পদে ছিলেন প্রবীণ আইনজীবী কিশোর দত্ত। বিজেপি ক্ষমতায় আসার পর গত ৫ মে তিনি পদত্যাগ করেন।অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে সুরজিৎ নাথ মিত্রের নাম ঘোষণা করা হল।জানা গিয়েছে, ১৯৮৩ সালের মার্চ মাস থেকে আইন পেশায় রয়েছেন সুরজিৎ। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৮ থেকে ১৯৮২ সালের মধ্যে আইন ও অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন।দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে দেওয়ানি এবং বাণিজ্যিক আইন নিয়ে কাজ করেছেন। আইনজীবী হিসেবে বিভিন্ন কর্পোরেট সংস্থা এবং ব্যক্তিগত মামলাকারীদের হয়ে আদালতে সওয়াল করেছেন এতদিন। আইন মহলে অভিজ্ঞ এবং পরিচিত মুখ।

আরও পড়ুন: বাংলা থেকে এসটিএফের জালে ২ পাক চর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot