Thursday, July 16, 2026
HomeScrollভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করল তৃণমূল
Calcutta High Court

ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করল তৃণমূল

মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়

কলকাতা: ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের করল তৃণমূল কংগ্রেস (TMC)। এই মামলার আবেদনকারী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। দ্রুত শুনানির আর্জি জানিয়ে মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়।

আবেদনকারীর অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে। মামলায় দাবি করা হয়েছে, এখনও পর্যন্ত প্রায় ২০০০ তৃণমূল সমর্থক আক্রান্ত হয়েছেন এবং অন্তত ৩৬৫টি তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে।

আরও পড়ুন:

আবেদনকারীর তরফে আদালতের কাছে আর্জি জানানো হয়েছে, অবিলম্বে এই ঘটনায় হস্তক্ষেপ করা হোক। পাশাপাশি কোনও উপযুক্ত তদন্তকারী সংস্থাকে দিয়ে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়া এবং রাজ্যে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ করার আবেদনও জানানো হয়েছে।

সব পক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ আগামী বৃহস্পতিবার মামলার শুনানির দিন নির্ধারণ করে দিয়েছে। এই মামলায় রাজ্য প্রশাসনের ভূমিকা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আসতে পারে বলেই মনে করছে আইনজীবী মহল।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot