HomeScrollউপকূলে নিম্নচাপ, রবিবারও দুর্যোগের আশঙ্কা! দক্ষিণবঙ্গের ৬ জেলায় হলুদ সতর্কতা
Weather Today

উপকূলে নিম্নচাপ, রবিবারও দুর্যোগের আশঙ্কা! দক্ষিণবঙ্গের ৬ জেলায় হলুদ সতর্কতা

দক্ষিণবঙ্গের ৬ জেলায় বৃষ্টির সতর্কতা

কলকাতা: রবিবারের ছুটির দিনেও স্বস্তি নেই বৃষ্টির হাত থেকে। দক্ষিণবঙ্গের উপর তৈরি হয়েছে নিম্নচাপের এলাকা (Rain Forecast)। তার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা হাওয়ার আশঙ্কাও রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং বীরভূমে হলুদ সতর্কতা জারি করা হয়েছে (Weather Update)।

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গ ও সংলগ্ন উত্তর ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্তের প্রভাবে নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। তার প্রভাবেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

আরও খবর : সপ্তম পে কমিশনে বড় বদলের ইঙ্গিত, ৩ শতাংশ থেকে এবার ইনক্রিমেন্ট হতে পারে ৫%!

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ফলে পাহাড় ও ডুয়ার্সের বিভিন্ন এলাকায় আবহাওয়ার পরিস্থিতি খারাপ হতে পারে।

সোমবারও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হবে না বলেই পূর্বাভাস। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের এই পূর্বাভাসের জেরে রবিবার বাইরে বেরোনোর পরিকল্পনা থাকলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ রয়েছে। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টির দাপট বজায় থাকতে পারে।

[youtube-feed feed=1]
Read More

Latest News