Sunday, July 5, 2026
Homeকর্তব্যরত এএসআই-কে মারধরের অভিযোগে গ্রেফতার ১

কর্তব্যরত এএসআই-কে মারধরের অভিযোগে গ্রেফতার ১

কলকাতা: বীরভূমের ছায়া এবার মহেশতলাতেও (Maheshtala)। বুধবার সন্ধ্যেবেলায় বজবজ ট্রাঙ্ক রোডের ডাকঘর মোড়ে কর্তব্যরত পুলিশকর্মীর উপর অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি হামলা চালায় বলে অভিযোগ। শুধু তাই নয়, ওই ব্যাক্তি পুলিশের কিয়স্কও (kiosk)ভাঙচুর করে বলে জানা গিয়েছে।গত কয়েকদিন আগেই বীরভূম থানার (Birbhum Police Station) আইসির সঙ্গে অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)একটি অডিও-ক্লিপ (Audio-clip) ভাইরাল হয়। সেখানে অনুব্রত মণ্ডল আইসি-কে (IC) একের পর এক গালিগালাজ করেন। এমনকী, পুলিশকর্মীর মা ও স্ত্রী-কে নিয়েও অশ্লীল গালিগালাজ করেন তৃণমূল নেতা। সেই ছাঁয়া পড়ল এবার কলকাতার (Kolkata) মহেশতলায়।

আরও পড়ুন: হাইকোর্টের বিচারপতিকে খুনের হুমকি! কেন?

জেলা পুলিশ সূত্রে খবর, বুধবার বজবজ ট্রাঙ্ক রোডের ডাকঘর মোড়ে কর্তব্যরত পুলিশকর্মীদের মহেশতলা পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লীর বাসিন্দা বিশ্বনাথ নায়েক নামে এক ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। পুলিশের দাবি সেই সময় স্থানীয় বেশ কিছু মানুষ তাকে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার কথা বললেও  পুলিশকে উদ্দেশ্য করে গালিগালাজের পাশাপাশি ট্রাফিকের কিয়স্ক ভাঙচুর করেন তিনি। সেই সময় ট্রাফিকের কর্তব্যরত এএসআই গৌড়চন্দ্র সরদার ওই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার কথা বললে ওই যুবক পুলিশের উপরেই চড়াও হয়। এরপরই ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ গিয়ে ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে।

এই ঘটনার পরই ওই ব্যাক্তির বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, কর্তব্যরত পুলিশকে মারধর এবং গালিগালাজ সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়। বৃহস্পতিবার তাকে আলিপুর আদালতে পাঠানো হয়।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT