Thursday, August 13, 2026
Homeসজোরে ট্রেনের ধাক্কা, বিকট শব্দ! বিহারের রেল লাইনে ভয়ঙ্কর ঘটনা

সজোরে ট্রেনের ধাক্কা, বিকট শব্দ! বিহারের রেল লাইনে ভয়ঙ্কর ঘটনা

ওয়েব ডেস্ক: বিমান, হেলিকপ্টারের পর এবার দুর্ঘটনার কবলে রেল (Rail Accident)। একটুর জন্য বড় দুর্ঘটনা থেকে রেহাই পেল অওধ-অসম এক্সপ্রেস (Avadh Asaam Express)। রেললাইন রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারালেন এক রেল কর্মী (Railway Employee)। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আরও চার রেল কর্মী। শুক্রবার দুপুরে বিহারের (Bihar) কাটিহার জেলার মহারানি গ্রামের কাছে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

রেল সূত্রে জানা গিয়েছে, পূর্ব-মধ্য রেলের বারাউনি-কাটিহার শাখার কড়হাগোলা ও সীমাপুর স্টেশনের মাঝামাঝি অংশে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন পাঁচ রেলকর্মী। চার জন কর্মী একটি ট্রলিতে বসে ছিলেন, এবং অপর এক কর্মী লাইনে কাজ করছিলেন। ঠিক সেই সময় ১৫৯১০ নম্বর অওধ-অসম এক্সপ্রেস ট্রেনটি দ্রুত গতিতে ওই লাইনের দিকে এগিয়ে আসে। দুপুর ২টো ২০ মিনিট নাগাদ ট্রেনটি পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে রেল কর্মীদের ট্রলিতে।

আরও পড়ুন: রথে উঠলেই গ্রেফতার! রথযাত্রা ঘিরে কড়া নির্দেশ ওড়িশা সরকারের

ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় রেলকর্মী প্রমোদ কুমারের। আহত চার কর্মী ছিটকে পড়ে যান। স্থানীয় বাসিন্দারাই দ্রুত তাঁদের উদ্ধার করে কাছের হাসপাতালে ভর্তি করেন। এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেল আধিকারিকেরা। শোনপুর ডিভিশনের রেল ম্যানেজার বিবেকভূষণ সুদ জানান, “ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।”

তবে এই দুর্ঘটনার কারণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রেলমহলে। ট্রেন চলাচলের সময় রক্ষণাবেক্ষণের কাজ চালানো হয়েছিল কি না, ট্রেনের আগমন সম্পর্কে কোনও সতর্কতা দেওয়া হয়েছিল কি না—তা-ও তদন্তের আওতায় আনা হয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন রেল আধিকারিকেরা।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor