Friday, May 1, 2026
Homeআজ বাংলার কালীগঞ্জ সহ আরও তিন রাজ্যে উপ নির্বাচন, চলছে কড়া নিরাপত্তায়...

আজ বাংলার কালীগঞ্জ সহ আরও তিন রাজ্যে উপ নির্বাচন, চলছে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ

ওয়েবডেস্ক- আজ ১৯ জুন (19 June) দেশের চার রাজ্যের পাঁচ বিধানসভা (Five Assemble) আসনে উপ নির্বাচন (By Election)। বাংলার নদিয়ার কালীগঞ্জে (Kaligungue By Election) উপ নির্বাচন চলছে। বাংলা ছাড়াও গুজরাটের (Gujrat) কাদি ও ভিসাভাদর, কেরলের (Kerala) নিলাম্বুর ও পঞ্জাবের (Punjab) লুধিয়ানা আসনে ভোট গ্রহণ পর্ব চলছে। সকাল সাতটা থেকে উপ নির্বাচন পর্ব শুরু হয়েছে।

লুধিয়ানার লড়াই মূলত পঞ্জাবের শাসক দল আপ ও কংগ্রেসের মধ্যে। আপ বিধায়কের মৃত্যুর ফলেই আসনটি খালি হয়ে যায়। ফলে এই আসনে উপ নির্বাচন হচ্ছে। পাশাপাশি শহরাঞ্চলে ছ’বারের জেতা এই আসনে নিজেদের হারানো জমি ফিরে পেতে মরিয়া কংগ্রেস।

এই ভোটে শিরোমণি অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদলের নেতৃত্বেরও পরীক্ষা বলে মনে করছে রাজনৈতিক মহল।

কেরলে আগামী বছর বিধানসভা নির্বাচন। তাই উপ নির্বাচন তাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ রাজনৈতিক চিত্রটা অনেকটা সামনে আসবে। আগে নিলাম্বুর আসনের উপ নির্বাচন কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফের সঙ্গে বাম নেতৃত্বাধীন এলডিএফ-উভয় শিবিরের কাছেই প্রেস্টিজ ফাইট।

আরও পড়ুন- প্রতি মাসে আর করাতে হবে না FAS Tag রিচার্জ, বড় ঘোষণা মন্ত্রী নীতিন গড়করির

তার মধ্যে রাজনৈতিক তরজা। বিজেপি তথা সঙ্ঘ ঘনিষ্ঠতার অভিযোগ তুলে বাম শিবিরের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস। দলের প্রার্থী আর্য়াদান শৌকথের দাবি, বাম ও সঙ্ঘের মধ্যে এখনও এধরনের গাঁটছড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, বাম শিবিরের প্রার্থী এম স্বারাজ অতীতে সঙ্ঘের সঙ্গে কোনও ধরনের জোটের অভিযোগ খারিজ করে দিয়েছেন।

নজরে রয়েছে গুজরাতের কাদি ও ভিসাভাদর আসনের ভোট। কংগ্রেস এখানে কতটা ঐক্যবদ্ধ লড়াই করতে পারে, তা দেখা যাবে এই ভোটে। অপরদিকে দিল্লিতে পরাজয়ের পর গুজরাতে জোড়া আসনের উপনির্বাচন আপের কাছে টিকে থাকার লড়াই।

পশ্চিমবঙ্গের নদিয়ার কালীগঞ্জে চলছে উপ নির্বাচন। কালীগঞ্জে ত্রিমুখী লড়াই। নদিয়ার কালীগঞ্জে তৃণমূল বিধায়ক মারা যাওয়ার পর এখানে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচনে অন্যতম প্রার্থীর তৃণমূলের আলিফা আহমেদ। ২০১১ ও ২০২১-এর বিধানসভা ভোটে কালীগঞ্জ দখল করেছিল তৃণমূল। ২০২৪-এর লোকসভা ভোটের ফলের নিরিখেও এই কেন্দ্রে এগিয়ে শাসক দল। এবার সকলের নজরই আলিফার দিকে। জয় নিয়ে আশাবাদি বলেই জানিয়েছেন আলিফা।

দেখুন আরও খবর-

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188