Wednesday, June 17, 2026
Homeপ্রতি জেলায় ফরেন্সিক ভ্যানের প্রস্তাব কেন্দ্রের

প্রতি জেলায় ফরেন্সিক ভ্যানের প্রস্তাব কেন্দ্রের

ওয়েবডেস্ক- ২০২৬ এর বিধানসভা ভোটের আগে বাংলাকে পাখির চোখ করে প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) আর তার ৪৮ ঘণ্টা পরেই বঙ্গে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রবিবার কলকাতা সংলগ্ন রাজারহাটে (Rajarhat) কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবেরটরির (Central Forensic Science Laboratory) নতুন গবেষণাগারের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ।

প্রথম থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম ফোকাস ছিল অপরাধ দমন। দেশ থেকে কিভাবে অপরাধকে চূর্ণ বিচুর্ণ করা যায়, সেই দিকেই নিশানা করে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রী। সেইসঙ্গে অপরাধের দ্রুত নিষ্পত্তি সহ অপরাধে দ্রুত কিনারা করা সম্ভব হয় সেদিকে জোর দেন অমিত শাহ।

এদিন অমিত শাহ বলেন, ক্রমশই অপরাধ মানসিকতা বাড়ছে। অপরাধী চিহ্নিত করতে সিএফএসএল-এর (CFSL) ভূমিকা গুরুত্বপূর্ণ। নতুন সিএফএসএল থানাগুলি উপকৃত হবে। ক্রিমিনাল জাস্টিস (Criminal Justice) পদ্ধতিতে পরিবর্তন আসছে। বায়োলজি, নারকোটিক্স সব বিভাগ চালু। সিএফএসএল-মাধ্যমে পশ্চিমবঙ্গ ছাড়াও পূর্ব ও উত্তর পূর্ব ভারতে পরীক্ষার ক্ষেত্রে বড় অবদান রাখতে চলেছে কলকাতার নতুন কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরি। উত্তর পূর্বের সব রাজ্যে এভিডেন্স সিস্টেম সংক্রান্ত কাজ আরও সুবিধা হবে। প্রতিটি রাজ্যকে ফরেন্সিক মোবাইল ভ্যান কেনার জন্য বিশেষ আর্থিক সাহায্য করার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার।’

আরও পড়ুন- ‘ক্রিমিনাল জাস্টিস পদ্ধতিতে পরিবর্তন আসছে’

অমিত শাহ আরও বলেন, ৬ একর জমিতে সিএফএসএল তৈরি করা হয়েছে। এখানে রয়েছে বায়োলজি নারকোটিক্স- সব বিভাগ চালু থাকবে। ফরেনসিক অডিটের মাধ্যমে বড়সড় দুনীর্তি ফাঁস হয়েছে। মোবাইলে ফরেন্সিক, সাইকোলজিকাল প্রোফাইল –অপরাধের মতো প্রণালীকে অন্য জায়গায় পৌঁছতে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে।

সাত বছরের বেশি সাজা যেখানে আছে, সেখানেও ফরেন্সিক টিমের ভিজিট বাধ্যতামূলক। ন্যায়বিচার যাতে যথোপযুক্ত সময়ে পাওয়া যায়, তার জন্য ৭ দিনের মধ্যে চার্জশিটের ব্যবস্থা করা হয়েছে। ৬০ দিনের মধ্যে চার্জশিট দেওয়া হচ্ছে।’

অমিত শাহ ফরেন্সিক এই বিষয়টি নিয়ে কেন্দ্রের অনেক চিন্তাভাবনা চলছে। ফরেন্সিক সায়েন্সকে থানা ও  কোর্ট পর্যন্ত পৌঁছনোর জন্য কেন্দ্র অনেক পরিকল্পনা নিয়েছে। এটির সম্পর্কে বোঝানোর জন্য ২০২৬ এর মধ্যে বিষয়টি সম্পর্কে কাজ সম্পন্ন করব। যত থানা, যত কোর্ট, পাবলিক প্রসিকিউটর রয়েছে, সবাইকে এই বিষয় সম্পর্কে জানতে হবে।

দেখুন ভিডিও-

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO