Wednesday, May 20, 2026
Homeবসিরহাট টাউন স্কুল পরিদর্শনে জেলার প্রশাসনিক আধিকারিকরা

বসিরহাট টাউন স্কুল পরিদর্শনে জেলার প্রশাসনিক আধিকারিকরা

উত্তর ২৪ পরগনা: বসিরহাট টাউন স্কুল পরিদর্শনে জেলার প্রশাসনিক আধিকারিকরা। সরজমিনে খতিয়ে দেখলেন স্কুলের বিভিন্ন বিষয়। কথা বলেন ছাত্র ছাত্রী থেকে অভিভাবকদের সঙ্গে। পাশাপাশি মিড ডে মিলের খাবারের পূর্ণাঙ্গ রিপোর্ট খতিয়ে দেখেন আধিকারিকরা।

উত্তর ২৪ পরগনার বসিরহাট টাউন স্কুলে খাবারের মান দেখতে হাজির হন উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী,  জেলা পুলিশ সুপার, বসিরহাট পুরসভার চেয়ারম্যান, কাউন্সিলর সহ প্রশাসনিক কর্তারা। মিড ডে মিলের মান নিয়ে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে স্কুলের অভিভাবকদের সঙ্গে কথা বলেন তারা। সরজমিনে খতিয়ে দেখেন গোটা স্কুল। বসিরহাট টাউন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন। শুধু তাই নয়, অঙ্গনওয়াড়ি কর্মীরা কোন পরিবেশে কিভাবে রান্না করেন ছাত্র ছাত্রীদের জন্য, তাও এদিন খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকরা।অন্যদিকে, যেসমস্ত ছাত্র-ছাত্রীরা মিড ডে মিলের অন্তর্ভুক্ত, তাদের খাবারের গুণমান ও সঠিক পরিমাণে খাবার পাচ্ছে কিনা সেটাও জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুন: ভারী বৃষ্টির জেরে বন্ধ হল কাঁকসার শিবপুর থেকে জয়দেব কেন্দুলি যাতায়াতের সেতু

বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও অভিভাবকদের বারবার প্রশ্ন করেন রান্না করা খাবারের গুনগত মান নিয়ে।নির্ধারিত বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে কিনা, সেটাও খতিয়ে দেখেন আধিকারিকরা। বসিরহাট মহকুমার বিভিন্ন স্কুলের মিড ডে মিলের খাবারের পূর্ণাঙ্গ রিপোর্ট সরজমিনে খতিয়ে দেখেন।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot