Tuesday, July 7, 2026
Homeভারী বৃষ্টির জেরে বন্ধ হল কাঁকসার শিবপুর থেকে জয়দেব কেন্দুলি যাতায়াতের সেতু

ভারী বৃষ্টির জেরে বন্ধ হল কাঁকসার শিবপুর থেকে জয়দেব কেন্দুলি যাতায়াতের সেতু

কাঁকসা: বঙ্গোপসাগরে (Bay of Bengal) সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টি হওয়ায় দামোদর,অজয় (Damodar and Ajay River) প্রভৃতি নদীতে জলস্রোত বেড়েছে। অন্যদিকে, ঝাড়খন্ড (Jharkhand) ও বিহারে (Bihar) বৃষ্টির জেরে সেই রাজ্যের জলাধারগুলি থেকে জল ছাড়ায় অজয় নদের (Ajay River) জলস্রোত বিপদসীমার উপরে থাকায় অস্থায়ী সেতু (Temporary Bridge) দিয়ে বয়ে যাচ্ছে জল। কোনও রকম ঝুঁকি না নিয়ে প্রশাসনের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার সকালে সেই অস্থায়ী সেতু বাঁশ দিয়ে ঘিরে যান চলাচল বন্ধ করে দেওয়া হল।

সাধারণ মানুষ জানিয়েছেন, অজয়ে নদীর (Ajay River) জল বেড়ে যাওয়ার ফলে রাস্তার বেহাল দশা। তাই তড়িঘড়ি প্রশাসন ও ফেরিঘাট কর্তৃপক্ষ এর তরফে সাধারণ মানুষদের সুরক্ষার কথা মাথায় রেখে সম্পূর্ণভাবে সমস্ত যান চলাচল এবং যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বীরভূমের (Birbhum) সঙ্গে বর্ধমানের (Burdwan) যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে অজয়ের জল কমে গেলে পুনরায় এই রাস্তার মেরামতের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:পানিহাটিতে তৃণমূল-সিপিএম সংঘর্ষ, ধুন্ধুমার পরিস্থিতি

প্রতিদিন কয়েক হাজার মানুষ এই সেতু দিয়েই যাতায়াত করেন। কারোর গন্তব্য বীরভূম (Birbhum), আবার কারোর পশ্চিম বর্ধমানের দুর্গাপুর (Durgapur) শিল্পনগরী। বর্তমানে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ার ফলে নিত্যযাত্রীরা চিন্তায় পড়েছেন যে তাঁরা কীভাবে কাজে যোগ দেবেন বা নিজেদের গন্তব্যে পৌঁছবেন।

এই সেতু দিয়েই স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, রোগী, শিক্ষক-শিক্ষিকা এমনকি কর্মজীবী মানুষ দৈনন্দিন যাতায়াত করেন। যদিও অজয় নদের উপর স্থায়ী সেতু প্রায় ৯০ শতাংশ নির্মাণ হয়ে গেলেও সেটি দিয়ে যাতায়াত শুরু না হওয়ায় এই বর্ষাতেও সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হবে বলে অভিযোগ করছেন সকলে।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d