Tuesday, July 7, 2026
Homeপানিহাটিতে তৃণমূল-সিপিএম সংঘর্ষ, ধুন্ধুমার পরিস্থিতি

পানিহাটিতে তৃণমূল-সিপিএম সংঘর্ষ, ধুন্ধুমার পরিস্থিতি

পানিহাটি: পানিহাটিতে (Panihati) তৃণমূল-সিপিএম (Trinamool-CPIM)) সংঘর্ষ। ধুন্ধুমার পরিস্থিতি এলাকায়। দুই দলের বচসার জেরে উত্তপ্ত গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের র‍্যাফ। জানা গিয়েছে, সিপিএমের মিছিল (CPIM Procession) চলাকালীন অটোচালকের (AutoDriver) সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে সিপিএম কর্মীরা (CPIM)। অটোচালককে মারধর ও অটো ভাঙচুরের অভিযোগ সিপিএম কর্মীদের বিরুদ্ধে। হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূল সিপিএম (Trinamool and CPIM) দুই দলের কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিশ (Khardaha Police Station)।

জানা গিয়েছে, পানিহাটি (Panihati) পানশিলা এলাকায় সিপিএমের মিছিল চলাকালীন অটোচালকের সঙ্গে বচসা বাঁধে সিপিএম কর্মীদের। মিছিলে রাস্তা আটকে যায়। সেইসময় অটো যাত্রীদের নামাতে অসুবিধা হয় অটোচালকের (Autodriver)। আর তার প্রতিবাদ করলে সিপিএম কর্মীদের হাতে মারধর খেতে হয় অটোচালককে। ভাঙা হয় অটোর কাঁচও।

আরও পড়ুন:বিজেপির অন্দরে ফের কোন্দল, এবার কী নিয়ে?

ঘটনায় আক্রান্ত অটোচালককে নিয়ে ইউনিয়নের লোকজন সিপিএমের অফিস ঘেরাও করে। তৃণমূল ও সিপিএম কর্মীদের মধ্যে শুরু হয় হাতাহাতি। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। ঘটনার পর সিপিএম কর্মীরা সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় খরদহ থানার বিশাল পুলিশবাহিনী।

দেখুন অন্য খবর 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d