Wednesday, June 17, 2026
Homeবিজেপির অন্দরে ফের কোন্দল, এবার কী নিয়ে?

বিজেপির অন্দরে ফের কোন্দল, এবার কী নিয়ে?

রাজারহাট: ফের প্রকাশ্যে এলো বিজেপির (BJP) গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপির ২ গোষ্ঠীর (Two Factions of BJP) মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত হল রাজারহাট (Rajarhat)। বুথ কমিটি গঠনের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুইপক্ষ। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

জানা গিয়েছে, পাথরঘাটা (Patharghata) ও চাঁদপুর (Chandpur) অঞ্চলের বুথ কমিটির জেনারেল সেক্রেটারি কার্তিক সর্দার যখন কর্মীদের নিয়ে নতুন করে বুথ কমিটি গঠন করার আলোচনা করছিল, তখন ওই এলাকার স্থানীয় বিজেপি (BJP) কর্মীদের অন্য একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।

আরও পড়ুন:সেজে উঠেছে সৈকত নগরী, রশিতে টান দিয়ে আগামীকাল দিঘায় রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী

তাঁদের দাবি, আগে থেকেই বুথ কমিটি ঠিক করা রয়েছে। তাহলে আবার নতুন করে কেন বুথ কমিটি করার জন্য মিটিং (Meeting) করা হচ্ছে? তাও সকলের আড়ালে। এরপরই বচসা বাঁধে দুই পক্ষের মধ্যে। সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁরা। এমনকি চেয়ার উঁচিয়ে একে অপরকে মারতে দেখা যায়। যদিও এই ঘটনায় লিখিত কোনও অভিযোগ জমা পড়েনি টেকনোসিটি থানায় (Technocity Police Station)।

দেখুন অন্য খবর

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO