Sunday, April 26, 2026
Homeসেজে উঠেছে সৈকত নগরী, রশিতে টান দিয়ে আগামীকাল দিঘায় রথযাত্রার সূচনা করবেন...

সেজে উঠেছে সৈকত নগরী, রশিতে টান দিয়ে আগামীকাল দিঘায় রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী

ওয়েবডেস্ক- রাত পোহালেই রথযাত্রা (RathYatra)। সেজে উঠছে সৈকত নগরী দিঘা (Digha)। বুধবারই দিঘা পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে রশিতে টান দিয়ে আগামীকাল রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী। আঁটোসাঁটো নিরাপত্তা। বিভিন্ন জায়গায় থেকে বহু ভক্তের সমাগম ঘিরে গমগম করছে সৈকত নগরী দিঘা।

জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠার ফলে এই প্রথম দিঘায় প্রথম বার অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা। ফলে তার বাড়তি গুরুত্ব রয়েছে এই রথযাত্রাকে ঘিরে। প্রতি বছর পুরীতে জগন্নাধ ধামেই বিশাল আয়োজনে রথযাত্রার সূচনা হয়। মুখ্যমন্ত্রীর উদ্যোগে সেই ভক্তির রস নিতে মানুষকে আর অন্য রাজ্যে যেতে হবে না, এই রাজ্যের বসেই মানুষ রথযাত্রারে আনন্দ উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন- চিকিৎসক দিবস উপলক্ষে ১ জুলাই অর্ধদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার

দিঘার নতুন জগন্নাথ মন্দির থেকে পুরনো মন্দির, প্রায় এক কিলোমিটার পথ জুড়ে চলবে রথযাত্রা। আড়াই লক্ষ ভক্ত সমাগমের অনুমান। এই বিপুল জনসমাগমকে সামলাতে পুলিশ, দমকল সহ জনপ্রতিনিধিদের একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ওল্ড দিঘা থেকে নিউ দিঘা স্টেশন পর্যন্ত রাস্তার দু’ধারে কাঠের বড় ব্যারিকেড দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল।

এই কর্মকাণ্ডে  নিখঁত ভাবে সামলাতে আগেই ৫ মন্ত্রীকে বিশেষ দায়িত্ব দিয়ে দিঘা পাঠিয়েছেন আগেই। নির্দেশ মেনে মন্ত্রী অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, পুলক রায় এবং স্নেহাশিস চক্রবর্তী গত বুধবার থেকেই দিঘায় আছেন।

দেখুন আরও খবর-

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188